রবিবার, ২ জানুয়ারি, ২০২২

মানুষের ভূমিকায় পুরুষ হয়ে ওঠা

জন্ম দুয়ার থেকে বেরোনোর পর বুকে, হাতে, কোমরে  সাফল্য গুঁজে তাবিজ ঝুলিয়ে পুরুষ হতে হয় ,,  
কানে স্নেহের নামে বিষ মন্ত্র দিগ্বিজয়ের , ধ্বজায় লেখা জিত কিংবা মৃত্যুর ,

সভ্যতায় লিখে রাখা তীক্ষ্ণ দৃষ্টির তীরন্দাজ হতেই হবে তাকে  ,।
মন্ত্রে অনড় যাত্রা পথে ফুল কিংবা পাখি তে 
মনোহরণ তোমায় মানায় না ,  ...কান্না  মিশে থাকুক ধমনীর প্রবাহে ......তবু অসহায় কিংবা অসফল হওয়া তোমার তকদিরে থাকতে নেই , 

যদি বা  তসবিরে সে বঞ্চনা জুটে যায়   রেল লাইনে একটা যোতি চিহ্ন কাটা পড়ে গল্প থামিয়ে দিতে হয় ।

না না এটা কোনো অন্ধকারের উপকথা নয় ...
তোমার পুরুষ হয়ে ওঠার বাঞ্চনীয় শর্তে ভরিয়ে ফেলা সামাজিক আইন , 
সে আইনে নেই কান্না , নেই ইচ্ছে , নেই পিছিয়ে পড়া , নেই হৃদয়ের কথায় নিজেকে খানিক দোলা দেওয়া , ।

জামার কলারে অজস্র বেদনা মুক্তির,,  .....তবু মুক্তি দেওয়া  হয় না   তাদের,  
ইচ্ছের জুতো জোড়া শুকতোলা ক্ষয়ে গিয়ে চাহিদা পূরণের ভাঙা কাঁচ পা কে ক্ষতবিক্ষত করতেই পারে,,  ....তবু গুপী বাঘার  নতুন জুতো জোড়া  আর কেনা হয়ে ওঠে না ....কাদের যেন হাসিটুকু বজায় রাখতে ।

 অন্যের জন্যে অজস্র ভালো থাকা কিনতে কিনতে কখন নিজের কাছেই  পরবাসী হয়ে ওঠা স্বাভাবিক হয়ে ওঠে।
 .....তোমার চিঠি পৌছয় না আমার কাছে   আমার চিঠি ডাকবাক্সের আগেই  দমবন্ধ ঘরে বন্দি হয় ,,,
..........তোমায় পুরুষ হয়ে উঠতে হয় বুকের দমকা কাশি লুকিয়ে ...,
জীবনের নষ্ট সময়ে  তোমায় নিয়ে কাব্য লেখা  হাতে গোনা মাত্র ,, 
সুরক্ষার তাবিজ পরে সুরক্ষায়  আগলে রাখতে রাখতে .....সন্ধ্যে নামার আগে চায়ে মিষ্টি কমে যায় ,
 হৃদয়ের ধুকপুক  দারুন অবাধ্যতায় মেতে ওঠে ,

 ভালোবাসা কেবল নিয়মিত নুন কম ডায়ালিসিস আর তৃষ্ণা মেটে পরিমিত জলে ।

....তবু তোমায় হায়রে পুরুষ হয়ে উঠতেই হবে ।
তারপর রাজার মত সময় আসে হিসেবের খেরোর খাতা নিয়ে, তুমি জাজিম বিছিয়ে বসে হিসেব  পুঁজি স্থাবর অস্থাবরে  হয়তো বা কখনো অংক মিলয়েও দাও, ....হয়তো বা কখনো মুক্তির আকাশে দুফোঁটা  জল গুছিয়ে রেখে ছেড়ে ফেলো খেলা ঘরের শেষ অস্তিন , 
তোমার শেষ নিঃশ্বাসে পাখির মত প্রেমিকার আঘ্রান পালক ছুঁইয়ে যায় , যে কথা বলা হয় না 
সে কথা পুরুষ হয়ে উঠতে গেলে গিলে ফেলতে হয় .....আর তোমায়  সভ্যতার বুকে মানুষের ভূমিকায় পুরুষ হয়ে উঠতে হয়, এভাবেই  মানুষের চেয়ে অনেক বেশি পুরুষ প্রমান করতে হয় তোমাকে ।

#পুরুষ
#সই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন