বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২

ওম জড়ানো প্রহর

ওম জড়ানো আদুরে প্রহর এখন 
পিঠ জুড়ে ভালোবাসার রোদ্দুর ,
সন্ধ্যের রূপকথায় আশ্চর্য নরম আবেশের মোম আলো ,
ঘুম আসা চোখে রুপোর কাঠির গল্পেরা জীবন্ত বড্ড,
সহবত আলোর উৎসব মুখর একলা তারার জড়িয়ে রাখা রাতের ওম, আতরের লেগে থাকা ভালোবাসার প্রহর যেন এই বেলা ,,
বুকের দেওয়ালে শব্দের দেয়ালে লিখন যেনো
কোজাগরীর বিচ্ছুরণ ,
আজ যা কিছু লিখে রাখা ওমের ভেতর পশমী আদরের মত,
গোলাপী আভায় পালক যত্ন প্রহর জুড়ে চুপ কথা
তোমার সহবতের মত ।



*সকাল তোমার জন্যে (১)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন