প্রতিটা গল্পের আলেখ্য একটা সময় লেখা হয়..
কিন্তু আত্ম নির্বাসনে সেই সময়ই লুকিয়ে যায়
জীবনের চিলেকোঠায়...! চিলেকোঠা কে প্রথম বানিয়ে ছিলো জানতে ইচ্ছা করে
জানোতো !,
সে জানতো হৃদয়ের চোরা কুঠুরির দুঃখ ছুঁতে পারলে..
শুদ্ধ ভালোবাসার জন্ম হয়..
আর সুখ ছুঁয়ে দিলে হয় শুধুমাত্র বাড়ে প্রজনন...!
অথচ, দেখো এই শহরে পরিপূর্ণতা বলে কিছু নেই কিছু হয় না.. এখানে সবটাই মঞ্চে সাজানো প্রকাশিত গল্পের বই ...যেখানে একে অপরের মন পুড়তে দেখাই উদ্দেশ্য যেনো।
পরিপূর্ণতার গোলকধাঁধাটা তোমার আমার বেঁচে থাকা কে নিয়ে জুয়া খেলছে প্রতিনিয়ত এই শহর ,এই দুনিয়াদারী নামক বাজারী অলিগলি রাজপথ ,আর সবার ওপরে সে ,,
মানুষের সাথে ছায়া হয়ে থেকে যায় আমৃত্যু তার অতৃপ্ত পরিপূর্ণতা ..;,
মানুষ নিজের ইচ্ছা টুকু বুঝে উঠতে উঠতে জীবন ফুরিয়ে ফেলে ..আর ফোঁপান কান্না রেখে পৃথিবী বদলে ফেলতে হয় সময়ের মহাকালে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন