বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২

অজ্ঞাত প্রহরী

তবু কেনো পুরোনো বান্ধব প্রহর আমার স্মৃতির ঘরে নকশা কাটে জানি না ! ,
আমি তো তুমুল শীতে  আজও নতুন মিঠে রোদ্দুরে বারান্দা করেছি নতুন  ঘরে !
আমার বর্ষা এ ঘরে নান্দনিক কাব্যময়,  তবু কেনো পুরনো বান্ধব প্রহর... প্রহরী চাহনি রাখে এই মোহলায় !
আমার বসন্ত এখন বড্ড দামি ....প্রান্তর জুড়ে পলাশ অশোক কিংশুক যেন চিরসখ্যতা ঘিরে নিজস্ব গল্পের সামিয়ানা ,,
স্বপ্নেরা ইচ্ছের ঘরে যত্ন মাখে .....যেন সারল্য শৈশব ,,,
তবু জাতিস্বর কেনো ফেলে আসা বান্ধব প্রহর  জানি না !
বেঁচে থাকা জুড়ে আনন্দনিকেতন হেঁটে যায়  হাতে স্পর্শ রেখে .... ,
....অথচ আমি পাপী হয়ে উঠি 
সৎকার না করতে পারা মৃত  বান্ধব প্রহরের গন্ধ মেখে ।
আমার পলাশ  আমার কিংশুক আমার অশোক 
মুষড়ে পড়ে ভালোবাসা ঘেরা ভালোবাসা হীন শোক দেখে,,,  ....ওদের ফ্যাকাসে অসহায় চাহনি আমায় নির্মম কাঠগড়ায় দাঁড় করায় ,  আমি যেন  উত্তর হীন মাথা নিচু এক আসামী মাত্র ।
রবি ঠাকুর এসে নিভৃতে রেখে যায় অসহায় সেই লাইন ....."কি করিলে বলো পাইবো তোমায় রাখিব আঁখিতে আঁখিতে " 
নির্ঘুম উপত্যকা দৃষ্টির উপকূলে অন্ধকার রাতের সাক্ষর রেখে সিলমোহর সেটে দেয় অজ্ঞাত কোনো পথিক ....।
যত পুরোনো হয় ও  ক্যানভাসে মৃত প্রহর আমার ভেতর না সেরে ওঠা রোগ যেন বেড়ে ওঠে শাখা প্রশাখা মেলে প্রকান্ড হয়ে ।

আমি বারংবার হেরে যাই জীবনের নতুন সকালের রঙ গুলোর কাছে ....বারংবার ওই প্রেতাত্মা প্রহর আমার নবীন বসন্তে, রোদ্দুর নরম শীত , ভালোবাসা ময় বর্ষার  মুখাগ্নি করে রক্তকরবীর রাজা হয়ে ওঠে ,,
মুক্তি চাই.... মুক্তি চাই, অথচ ওই মৃত বান্ধব প্রহর কেনো যে আমার স্মৃতির ঘরে নকশা জাল  বুনে যায় নিরন্তর,   জানি না ..... জানি না  কেনো!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন