গত জন্মে হ্রদয়ে ছিলো .. এজন্মে তাই মৃত্যু দূরত্বে বয়ান থাকলো উপন্যাস জুড়ে ,
ভালোবেসে অজস্র বার মৃত্যুর কাছে যাই ....
জীবন তখন কেবল উপহাস মনে হয় ।
শূন্যতা পূরণ হবে না জেনেই থেমে গেছে ইচছা,
পরের লাইন শুরু করেছি জরুরী যা কিছু ডাল ভাতের গেরস্থালি দিয়ে।
ভালোবাসার মুখের আদলে বসিয়ে দিয়েছি যক্ষ পুরীর তীক্ষ্ণ দাঁত , এখন থেকে আমার ভালোবাসা নামক ভরসা মৃত ।
যে কথার শেষে এসে দাঁড়াবে বলে পঞ্চাশতম কাব্যগ্রন্থ তুমি পড়তে বসেছিলে।
তার ভূমিকার বুক চিরে ভালোবাসা গুঁজে দিলো সময় ....আর উপসংহারে মেটামোরফিন দিয়ে সময় সেজেছে মীরজাফর ।
আমার কাছে আমিই দেশ ,আমিই শহর ,আমি রাজনীতি ,আমিই সাম্রাজ্য , যেখানে সভ্যতা শুরু হয় আমারি জঠর থেকে ....শেষ হয় আমার প্রজন্মের প্রান্তরে ,
আমি বার বার জন্মাই ইচ্ছা হয়ে তাই তোমার কবিতা প্রসব করে আমারই নাম গান ,
তোমার না থাকার দিনে কফিনের সাদা কাপড়ে আমার সংলাপ ,
জীবন বড় অদ্ভুত সুজন .....ভালোবাসলে দিয়ে দিতে শিখে নিতে হয় .....শুধুমাত্র দিয়ে দিতে শিখে নিতে হয় .....নয়তো নিয়তি প্রেতাত্মার মত বাতাসে ঠিকানা হাতড়ে বেড়ায় .....।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন