সোমবার, ৩ জানুয়ারি, ২০২২

অবন্তিকার চিরকুট(৭২)

তোমার শব্দের বৃষ্টি জানলায় চোখ রেখে দেখতে পারে সবাই .....
কজন পারে ওই বৃষ্টিতে নিজেকে পুরোপুরি ভিজিয়ে ফেলতে !

তোমার দুঃখের গল্পেরা কেতাবি হতে পারে সবার কাছে 
কজন পারে হৃদয়ে সে দুঃখ যত্ন করে গোপন করে
 বাঁচতে শেখাতে .....!

সবাই মলাটে  প্রচ্ছদ আঁকতে চায়  ...যা কিনা পরবর্তী বইমেলায় প্রাক্তন.......,

কজন পারে মনের ক্যানভাসে মুহূর্ত কে  চিরন্তন বর্তমান করতে বেঁচেথাকা জুড়ে !

******************
#সই
#অবন্তিকার চিরকুট উপন্যাস থেকে( ৭২ অধ্যায়)
(অবন্তিকার চিরকুট উপন্যাস এই প্রথম সংকলন শেষ পরের সংকলন এর জন্যে একটু অপেক্ষা /এছাড়া অনলাইনে এই উপন্যাসটি পেতে পারেন ।)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন