কথারা মুলতুবি হয়ে যায় বিনা নোটিশে .....।
কিছু কিছু চলে যাওয়া মানে প্রস্থান বলেই পরিযায়ী হঠাৎ থামিয়ে দেয় মরশুমি যাত্রা ,।
কিছু কিছু চলে যাওয়া প্রস্থান এর থেকেও গভীর শোক বলেই মৃত্যুর আখ্যান চির সত্য ,,
কিছু কিছু চলে যাওয়া কে প্রস্থান মেনে নিতে হয় তাই ... জেগে থাকা মুমূর্ষু রোগ বলেই অসম যুদ্ধ নাম তার ।
কিছু কিছু চলে যাওয়া প্রস্থান বলেই দায়িত্বশীল হয়ে ভুলে যেতে হয় সমস্ত ফেলে আসা গল্প,,
কিছু কিছু চলে যাওয়া মানে প্রস্থান বলেই মন হেমলকে নির্বাসন চায় ভালোবাসার সাথে ।।
কিছু কিছু চলে যাওয়া মানে চিরকালীন প্রস্থান মেনে নাও হে জানেমন.......।
কিছু কিছু চলে যাওয়া মনে কোনো চিহ্ন না রেখে প্রস্থান .....।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন