-----------------------
রাত জাগা পাখির চোখ আমার চোখে,,
ডানা ঝাপ্টে রোজ রাত মুছি, মস্তিষ্কর কোষেরা
ঘুমের সাথে বিদ্রোহ করে লাল নীল কালিতে
মগজপাতা ভরে ফেলে...। রাত পাখির চোখ
মুক্তি খোঁজে, চটকানো সুর্যর উত্তাপ জমিয়ে
কনকনে ঠাণ্ডা রাতটাকে চাদরের কোনায়
রাখি রোজ রোজ, আমার কাছে আমার জেতা
হয়না, ভোরের আলো এসে রাত পাখির চোখ ফেরত
নিয়ে যায় ...... আমি ভুলে যাই আমার সিলিঙ
ফুঁড়ে আকাশ দেখা রাতকে,
ভুলে থাকা না পালিয়ে যাওয়া বলে জানা নেই
'সই' পালাতে চাইনি কখনো বয়ে যেতে চেয়েছিলাম
উচ্ছ্বাসিত ঝরনাধারা আমি -- অথচ সেঁধিয়ে
চলেছি মাটির বুকের বিভাজিকায়,
আজ বহুদিন পর আয়নায় দেখলাম আমার
চোখের তলায় গড়িয়ে পড়া রাত প্লাবিত
সারা অস্তিত্বে, আয়না না তোর চোখ জানি না,
জানতে ইচ্ছে হয় না,
তোর চোখ যদি হয়.... তবে তার উপত্যকায়
হারানো সভ্যতার ভগ্নাবশেষ ইতিহাস বলে,
আর আয়না হলে সময়ের ধুলি কনারা
ঘেঁষাঘেঁষি করে জায়গা দখল হয়তোবা,
সব কিছু এলোমেলো করে এমন করে আসে
আমার ছায়ার ওপারে দিন রাতেরা।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
আমার দিন রাত
সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
চিরস্থায়ী একাকিত্ব
------------------------
জানা অজানার দোলা চলে শহরের
ভিড়ে একটুকরো ফাঁকা আকাশ,
সেখানে রোদ বৃষ্টির খেলা অবিরত,
লম্বা ঝাঁপ দিয়ে কখনো ইচ্ছের আকাশে
মুখ লুকিয়ে শান্তি খোঁজা, কিংবা
রবিঠাকুর এর কথায় চিৎকার করে
এই সাজানো শহরকে জানাতে সাধ হয়
"আমার মুক্তি আলোয় আলোয় ওই
আকাশে".... একটা মুক্তি সকলে খুঁজছি
দম বন্ধ করা যাপন আর বরাদ্দতায় জীবন,,
তাই দেখে বিধাতাপুরুষ এর অট্টহাসিতে
সেই আকাশও ভাংছে একটু একটু করে,
শহর পুড়ছে তোর আমার মতই আর
ভাঙা আকাশের বুকে কখনো বা মুক্তির
সাধ পোড়া ধোঁয়া কখনো বা ইচ্ছামতি নদীর
বাস্পয়ন,
ভালো থাকার বরাদ্দকৃত নীল ইচ্ছা নিয়মের
নাগপাশে বন্দি ,
ভয় হয় যাপন যদি জীবনের কখনো স্মৃতি
ভ্রম ঘটায় তবে আকাশ কি চিনতে পারবে
আশ্রয়ী যন্ত্রণা কে!
জানা অজানা দোলাচলে শহরের
ভিড়ে এক টুকরো আকাশও তাই
ভীষণ একলা।।
বুধবার, ৯ নভেম্বর, ২০১৬
ছেঁড়া রাত
-----------------------
টুকরো টুকরো ঘুম এসে যন্ত্রণাদের
ছিন্নবিচ্ছিন্ন করছিল সারাটা রাতের
শিরা থেকে মগজে,,
পাঁজর এর বেড়ায় হৃদয়ের মারাত্ম করাঘাত,
আর অবিরত রক্তক্ষরণ রাতের প্রহরগুলো
বৃষ্টিস্নাত,
ভোর আসার একটু আগে একটা গাঢ় ঘুম
চোখ ঢেকে দেয়,, যন্ত্রণা ভীষণ দুমড়েমুচড়ে
বুকের পাটাতনে রাখা থাকে এক মুঠো
আলোর অপেক্ষায়। সকাল আসে নিজস্ব
দায়ে আর জীবন প্রবাহিত হয় ক্ষীন
কলেবরে।
মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
দিনান্তে সুজন
--------------+----------
ভোরের আলো শিশির চুঁইয়ে পড়ার একটু আগে
আধফোটা একটা সকাল এসেছিল দিনের দরজায়,
রাতবেছানো চোখের প্রান্তরে অপেক্ষিত ভালোবাসা,
সেওছিল সহবস্থানের ইচ্ছা মেখে,, সকালের আরুষ
নিজের গতিতে ছায়া বদল করে, আর শিশিরজল
অদৃশ্য আকাশপথে, সবটুকু উজাড় সবুজত্ব
বজায় রাখার তাগিদে,
পাতাঝরা দিনের সাথে একটা বাশিঁ্র সুর
হাওয়ায় ভর করে আসে যায় কোন না কোন
প্রহরের শেষাংশ ছুঁয়ে,
অনেক ভিড়ে হারিয়ে যায় একটা দুটো ছায়া,
কিংবা বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা
ছায়ার দুরত্ব বেড়েছে, ততটাই বাড়ছে ফাঁকা
প্রান্তরের পরিধিরেখা,, অপেক্ষা তখন ধীর
গতিতে মৃয়মান...... চোখের কিনারায়
ডুবন্ত সুর্যনগর আঁধারের ছেড়া আস্তিন গায়ে নিয়ে
চিরঘুমের বুকে মাথা রাখে, আর অপেক্ষা
ফুরিয়ে যায় শেষমেশ, শিশির চুঁইয়ে পড়া
অন্য কোন সকাল আসে সুজন তোমার উঠোনে,
সে সকাল মাত্রা পায় তোমার শরীর সেখার
অধিকার পেয়ে, অভিমানি দুপুর বিকেল সকাল
তোমার অন্তরমহলে চিরতরে কবরিত,
বেলা শেষে হৃদয়ের ঝুলিতে জমে যায়
শীতঘুমের বাঁচার রসদ, কিছু মিঠে আলাপন।।
বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
তোমার পথ
------------------------
হেমন্তের চাদরে লুকিয়েছ চুঁইয়ে পড়া
যতটা শিশিরজল... ততটা ভিজেছি
তোমার কান্নায়,,
ফ্যেকাসে সবুজ পাতার ঝড়ে পড়া দু:খে
হিমেল কাঁপুনি তোমার মতো আমাতেও
ভীষণতর,, তবুও তুমি আমি পথের
ছুটে চলাকে ছুঁতে ব্যেস্ত, ভালো থাকা সময়
গুলো গত শীতে প্রচণ্ড স্বপ্ন চোখে মেখে
আশ্রয়ী হয়েছিল রাত ভেজা চাদরের কোন
ঘেঁষে, এই হেমন্তে স্বপ্নগুলো এখনো অন্য
মেরুতে কারো চোখে হয়তোবা নীল
কাজল আঁকাতে ব্যেস্ত, আর আমাদের
চোখে একটা নিশ্চিন্ত ঘুমের অপেক্ষা,,
অপেক্ষা অনেক ইচ্ছাদের, যারা বুকের
পাটাতনে মুখ গুঁজে নদীর কনারা খোঁজা
কোন নৌকায় ভেসে বেড়াচ্ছে,,
অস্থির বাতাসে রাত পাখির গান কখনওবা
কান্না মনে হয়,আজ কাল... মনে হয় ডাহুক
ডাকা পদ্মবিলে একটা কাল লুকিয়ে আছে......
তুমি আমি আজো অপেক্ষমাণ একদিন
আসবে নাদের আঁলি, একদিন সময় যে
কথা দিয়েছিল সে কথা রাখতে সময় ফিরে
আসবে নিজেই,
আমরা বদলে ফেলবো গর্ভজাত লিপিবদ্ধকরণ
ভাগ্যকে, আর প্রচন্ড শীতের বুক চিরে ছুঁয়ে
ফেলবো সবুজ ভেজা উষ্ণ সকাল,
আর সেই সকালে তুমি ভীষণ বসন্ত আর
আমি বাসন্তিকা।