সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬

চিরস্থায়ী একাকিত্ব

------------------------
জানা অজানার দোলা চলে শহরের
ভিড়ে একটুকরো ফাঁকা আকাশ,
সেখানে রোদ বৃষ্টির খেলা অবিরত,
লম্বা ঝাঁপ দিয়ে কখনো ইচ্ছের আকাশে
মুখ লুকিয়ে শান্তি খোঁজা, কিংবা
রবিঠাকুর এর কথায় চিৎকার করে
এই সাজানো শহরকে জানাতে সাধ হয়
"আমার মুক্তি আলোয় আলোয় ওই
আকাশে"....  একটা মুক্তি সকলে খুঁজছি
দম বন্ধ করা যাপন আর বরাদ্দতায় জীবন,,
তাই দেখে বিধাতাপুরুষ এর অট্টহাসিতে
সেই আকাশও ভাংছে একটু একটু করে,
শহর পুড়ছে তোর আমার মতই  আর
ভাঙা আকাশের বুকে কখনো বা মুক্তির
সাধ পোড়া ধোঁয়া কখনো বা ইচ্ছামতি নদীর
বাস্পয়ন,
ভালো থাকার বরাদ্দকৃত নীল ইচ্ছা নিয়মের
নাগপাশে বন্দি ,
ভয় হয় যাপন  যদি জীবনের কখনো স্মৃতি
ভ্রম ঘটায় তবে আকাশ কি চিনতে পারবে
আশ্রয়ী যন্ত্রণা কে!
জানা অজানা দোলাচলে শহরের
ভিড়ে এক টুকরো আকাশও তাই
ভীষণ একলা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন