----------------------------
দিন গুনলে হিসেব মেলে না তোকে ঠিক
শেষ কবে দেখেছি,, বেগুনি রঙের জামা
এক ঝাঁক চুলের এলোমেলো খেয়ালিপনা
হাওয়া... ঝর্নার সাথে তোকে তুলনা করলে
মিলে যাস তুই, এ সংসারে সকলটুকু জুড়েই
তোর অবাধ আসা যাওয়া, ঠিক যেন ভাঙা
ঘরে চাঁদের অস্তিত্ব,, প্রথম তোকে আমার পাওয়া
সে এক বিস্ময় আজও আমার বেঁচে থাকায়...
আমার অনুভুতির জমিতে তোর নিবিড় ভিত....
যেন আমার সারাক্ষণের খেলার সাথি,
আপন মনে নিজের ইচ্ছেমত সাজাই তোকে
হাসাই আবার কাঁদাই এ যেন আমার আকাশ
আমার রামধনু রঙে আমিই এঁকে ফেলি
তোকে দিয়ে হাজার রুপকথা,, আমার সকল
কারিগরি বিদ্যার গিনিপিগ যেন তুই,,, ঈশ্বর
তোকে আমার খেলা ঘরের একমাত্র পুঁজি করে
পাঠিয়েছিলেন.... জানিস তোকে পাওয়ার পর
আর কোনো দিন আমার সেই না পাওয়া চোখ
পিটপিট পুতুলটার জন্য মন খারাপ হয়নি,
আজ এই মেঘলা বিকেলে তোকে জড়িয়ে আরও
কতো কতো কথা মনে পড়ছে তাদেরকে জড়ো
করলে সুখ বৃষ্টির ছোট উপন্যাস হতেই পারে,,
তোর গন্ধ এত জড়িয়ে তবুও আজকাল তোর
মুখটাআবছায়া হারিয়ে যায়.... তোর আমাকে
দখল করে নকল করার কথা মনে পড়লেই হাসি
পায়..... ফুঁপিয়ে উঠি হাতড়ে বেড়াই তোকে...,,
দিন কাল মাস সময়ের ধুলোয় তোর
ক্লিপ কাঁটা জং ধরে গেছে কবে, কাঁকনমালা র
সুতোখানাও জীর্ন রোগে ভুগছে,
মেঘ আসে তোর মুখখানা ঢেকে যায় আমার
খেলা ঘর আর আমি তোর স্পর্শ খুঁজি,
আসেপাশে তুই নেই কোথাও.. আমার অন্তরমহলের
একখানা ঘর আলো বিহীন শোকে সকল প্রহর
আলুথালু....... আজীবন,
...........সুবর্না প্রিয় শোক,