বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯

ভালো থাকার উপকথা

----------------------------
ভালো থাকা জরুরী ছিলো না আমার
মত পথের,  যে  খানে ছায়া হীন বিষাদ রঙের
ছেঁড়া ছেঁড়া অনুভুতির বস্তাপচা সেন্টিমেন্ট,
মূল্যহীন ইচ্ছা আর সাজানো তাসের ঘরে
বেগম বাদশা মাটি  ছুঁয়েছিল স্বপ্নের ভেতর,
ভালো থাকায় কি যায় আসে প্রবল খরস্রোতের
সময়ে,  শেষ কিছু ছবি সময়ের প্রেক্ষিতে
কেবল মোহের  আঁচলে ঢেকে আমাদের রোজ
রোজ একলা করে এই ভিড় শহরেও...
জোকার সেজে নিজেদের বলি এই বেশ ভাল
আছি,  কিতাবি দরে যেন আমাদের নিঃসংগতা
বিকিয়ে ফেলি হাসি মুখে.. বছর শেষে আর এক
জন্মদিন ফিসফিসিয়ে বলে যায় আমি ফুরিয়ে
গেলাম আরো খানিকটা,,
অপেক্ষা যা কিনা   বোধদয়  থেকে বলিরেখা পার
হয়ে তারপর একদিন ঘুমিয়ে  পরে নিজের  জীর্ন
আস্তিন বিছিয়ে... তবু বুঝি শেষ হয় না,
পরজন্ম খুঁজে বেড়ায়,
আমার কবিতা চিরকাল ভিষণ অসম্পুর্ন..
কিংবা আলুথালু ভিখারির ভুমিকায়,
কখনো  ভালোথাকার  বর্নরা সে ভাবে  সেজে
ওঠে না... তাতে  কিছুমাত্র  বদলায় না কোনো
কবির কবিতার শব্দবুনন,,
ভালো থাকা আমার জন্য চিরকাল বড্ডো বিলাসিতা
, তবু কৃতজ্ঞতা তোমায় কবি তোমার অবসর সময়ের নিবে
আমিও ছিলাম নামহীন দাবিহীন হয়ে কখনো কখনো,,,                       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন