-----------------------------
গোধুলির আলো মেখে কিছু আলাপ রোজকার
নিদেন বেঁচে থাকায় যেন আমার বুকপকেটে
খুচরো পুঁজি,, অনেক দিন ভেবেছি এই ক'টা
আনা আধুলি হারিয়ে যেতেই পারে মুহুর্তের
বিভাজিকায়.... আমার সমস্ত ছায়া আমায়
তোমাতে একাত্ম হওয়ার ধাপগুলি মিশিয়ে
দিয়েছে সময়ের স্রোতে,
আমি আজকাল ভাল আছি ..... এই কথাটা
আমি ছাড়া আমার পূবের বারান্দা জানে
ভীষণ রকম,
বাতাসের আলাপন ছড়িয়ে যায় তোমার
শহরেও... ঝোড়ো হাওয়া আমায় রোজ নিয়ম করে
এলোমেলো করে দেয়, আমি গুছিয়ে রাখি
হারিয়ে যাওয়া স্বপ্নর বিষন্ন স্বরের কান্নাদের,
ছুঁয়েই যায় সেই সব কথা যারা নিজেদের গ্রন্থের
অনুবাদ শেখেনি আজও,,
সমসাময়িক হতে পারিনি কখনো প্রিয় প্রেম মুখরিত
সময়ের প্রেক্ষিতে কেবল অজানা আগামির
অপেক্ষায় উপেক্ষিত বয়ে চলা স্রোতেরা,
রাত আসে তার ছাপ আমার চোখের কিনার
ধরে শতাব্দী পেরিয়ে এক অজানা ধ্বংসাবশেষ ফেলে যায়,
ভীনদেশী আলোর মত তুমি পরবাসী হয়ে থেকে যাও
ভেঙে যাওয়া স্বপ্নদের ছড়ানো ছিটানো টুকরোতে,
তবু তুমি চিরসাথী....,,, সুবর্না প্রিয় জীবন,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন