---------------------------
অদ্ভুত এক ঘুমে আমি আজ কাল আচ্ছন্ন থাকি,
স্বপ্নের সিঁড়িগুলো সব ভাঙা চোরা আর আমি হোঁচট খাই
বারংবার, , জং ধরা নাবিকের কম্পাসে লেগে আছে ধ্রুবতারার
হারানো শোক ,, ভেষে থাকা কবিতাগুলো শ্যাওলার জালে জড়ান ,
ঘুম চোখে হাতড়ে বেড়াই লুকোনো তরবারি... যুদ্ধগুলো সারি
সারি দাঁড়িয়ে উঠোন জুড়ে ... চোখ মেলতে পারি না,
জ্বলতে থাকে অজানা আচ্ছন্ন ঘুমে,,,,
তোমায় নিয়ে গল্প লেখার সব ফসিল থেকে
আমি সরতে থাকি,, তোমার সঙ্গে অন্তমিল
খুঁজে আমি ফিরে আসার পথ খুঁজি,, রক্তাক্ত
পায়ের নিচে কম্পাস, দিকশূন্য অবসাদে মিশে
যায় সকল যুদ্ধের সৈন্যরা ,,
জলপরী আসে আমার ঠুকরে খাওয়া শরীরের
পাশে.... ছুঁয়ে দেখে আমার শরীরে একটাও
পান্ডুলিপি জীবিত নেই...,,
আমি এক অদ্ভুত ঘুমে আচ্ছন্ন হয়ে হারিয়ে যাই
পাথরের বুকের ভেতোর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন