তোমার কাঁধে চিবুক রেখে জীবন গল্প লেখে,
গোপোন নীল বন্দরের ঘাটে রাজা রানী জল ছবি
আঁকে... তখন সময় চুপ করে পাশে বসে ঝুলি
ভরে নেয় বুকের সমাধিতে,
তোমার ছায়ায় মাথা নুইয়ে স্বপ্নেরা মাটি ছুঁয়ে নেই
রাজা রানী তখন রঙ ভরে নেয় সাদামাটা গল্পগুলোয়,
সময়ের তখন চুপ কথায় হাজারো যতিচিহ্ন তখন,,
তোমার হাতের রেখায় পথ খুঁজে নেয় আমাদের "ভালো - বাসা "
সময় তখন চুপ করে কান পাতে গোপন মন্দবাসার গল্পে,,
ছায়ারং বদলে দিতে পারে তোমার আলোর ধারা...
যে কথা কখনো বলা হয়ে ওঠে না হিসেবি রোজনামচায়
আমার মতে তোমার মত কেউ নেই কোথাও নেই,
চল খুঁজে নিই একসাথে এক বৃষ্টি দিন খুঁজে নিই এক
ফালি রোদ্দুর আর একচিলতে আকাশ , যেখানে
স্বপ্নেরা মাটি ছুঁয়ে থাকে ইচ্ছের রঙ মেখে যেখানে
তোমার কাঁধে চিবুক রেখে জীবন গল্প লিখবে
ভালোথাকার,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
রবিবার, ২১ এপ্রিল, ২০১৯
ভেজা চিঠি (১৫)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন