বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯

সুবর্না (৩৩)

-----------------------------
কথার স্রোতে ভেসে থেকো সুবর্না, তোমার
সকল অহংকার দিয়ে মুড়তে থাক আমাকে,
আমি হাসি তোমায় চোখের ভাষায়, যে কথা
বলা হয় না তোমার আমাকে , কোনো  অভিমানী
বিকেলে বৃষ্টি আমায় জানায় এসেছিল সে মনভোলা
মেঘ বালিকা, ফিরে গেছে আজো একলা কবিতার
খাতাখানা বুকের সাথে মিশিয়ে,  তুমি এমন করে
যখন খুশী বদলে দিতে পার দক্ষিনের হাওয়া কে
উত্তরে নিশানে,  আর হাসতে থাক কলমের নিব গড়িয়ে
পড়া  দুঃখ দের বইতে দেখে,
এই অহংকার    তোমার চিরকালীন সজ্জা সে আমি জানি..
এভাবেই দাবিহীন হয়ে তোমার কাছে
চিরকাল ছিলাম আজত,  ...  আজ কাল   নতুন করে অবাক হইনা,
বহুদিন  মনে করেছি মেঘের দেশে ফিরে গেলে কেমন
থাকবে তুমি?  তখনও কি তোমার এই রোশনাই সজ্জা
তোমার অহংকার  একই থাকবে! 
শেষ ছবিটা রামধনু রঙে  আঁকবে কথা দিয়েছ
তাই ফিরতে পারি না সমস্ত অভিমানের  পরেও,
বরাবর তুমি জিতে গেছ  যে কোনো অজুহাতের
বিনিময়ে,
..............সুবর্না প্রিয় অভিমান                  
            
                 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন