ঝুটো এই সহবাস আমার ... তোমার ভেতর,
তাই হয়তো প্রশ্ন চিহ্নের দোড়গোড়ায় দাড়িয়ে
তোমার ভেতোরের সমস্ত বিপ্লব আমার দিকে
ছুড়ে দিলে আজও ,,
বহু ভুমিকায় আমার যাকিছু ছবি,
সেলাই করা চিত্রনাট্যে ঘর পেরোনো
দুয়ার, অথচ চেতন অবচেতনে আমার ভাবনায়
আসেনি এমন দ্বিধারা,, ... বিশ্বাসের কথা যদি বল এ দুনিয়ায়
নির্ভরশীল রঙও পাল্টে যায়... বদলে যায় চেনা
অচেনা মন,, তবুও যদি জানতে চাও, তবে কেন তোমায়
বিশ্বাস করে আমার এই চোখের ভাষা ..., সে উত্তর তোমার
কাছে খানিকটা ডিপ্লোমেটিক মনে হতেও পারে,, তুমি
এযাবতকাল সম্পর্ক পুড়তে দেখেছো,, আকাশের
দিকে চেয়ে থেকে দেখেছো তার কালো ধোঁয়া... কখনো
পথের প্রান্তের বসে মাটির দিকে তাকিয়ে দেখোনি,
কখনো কোনো গাছের সামনে দাঁড়িয়ে আশ্চর্য
হয়ে ওঠোনি, কখনো আগুন কে জ্বলতে দেখনি
এক দৃষ্টি মেলে.....
আসলে ভালোবাসলে সব চাওয়া মিলিয়ে যায় সমস্ত
উজার হয়ে যায়, নিজেকে বিছিয়ে রাখা আর হয়ে ওঠে না
নিজের কাজে ,
হার জিতে সব একাকার যেখানে... হারানোর শোক নেই
পাবার আকুতি নেই.... "আমার ভেতোর ও বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে..... ,
সব অভিমান, অবিশ্বাস চাওয়া পাওয়া বড্ড ছোটো
হয়ে মিলিয়ে যায় সমস্ত চরাচরে,,
এ কথা তোমায় বহুবার বলেছি, তবু বারংবার
হলুদ খামে তোমার সংশয়ের পান্ডুলিপি আর নীল
খামে আমি মুক্ত বুনোহাঁস ...। ,
ইতি মেঘ বালিকা,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
বেলোয়ারি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন