মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯

সুবর্না(৩৫)

---------------------------- 

আলেয়া জুড়ে   সাজানো গল্পের রাজারানীর
ঘরকন্না, ঘুম ভাঙা    জানলায় রোজ ছেঁড়া ছেঁড়া
বিরক্তি, ঘর পালানো আমার এই মন জানে না
আলোর নগরের ঠিকানা   কোথায়...,
নীরবে হেঁটে যাওয়া তোমার স্বৈরাচারী চোখের
ভাষা  আমায় ছুঁয়ে যায় কোনো  এক অন্তমিল খুঁজে, 
  মুহুর্তে   রঙ ভরে নিই আমার একঘেয়েমি
ঘ্যানঘ্যানে    কবিতার খাতায়.... এইটুকুই আমার বাঁচা,, 
কে আমি কোথায় আমি...  খুঁজি ফিরি  তোমার বয়ে যাওয়া
স্রোতের   মাঝে খড়কুটোর মত,,
বহু পথিকের  মত  হারিয়েও  যাই হয়তোবা তোমার চলাচলের
মাঝে,,
এমন করে বয়স বেড়ে যায় আমার সকল দহনের,  তুমি বল
একদিন মেঘ তোমাকে নিয়ে যাবে তোমার সেই মেঘ বালিকার
কাছে,  সব  চেনা দুঃখ গুলো রুপকথা হয়ে তোমার দরজায় দাড়াবে,
এক অজানা সাঁকো  তোমার কবিতার পাতা থেকে দল ছুট মেঘের দেশে
মিশে যাবে.....
এসব কথা তুমি যখন বল, আমার শহরে দেখি এখনো   
হাঁটু জল.... আর  ছবি জুড়ে একটা ছেলে   কাগজের নৌকা ভাসায়..  তার চোখে
চোখেমুখে লেপ্টে রয়েছে তোমার আলো... আমি বুঝি আমি এখনো
বেঁচে আছি... সুবর্না তোমার বুকের আঁচে তোমার আতাতে,,,
................সুবর্না প্রিয়  আলো। 

.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন