বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯

সুবর্না(৩২)

একফালি রোদ্দুর আর তুমি আমার অপেক্ষার
সব মৃত রঙে বেশিরভাগই শ্যে ওলা   পড়া ফসিল,
খুঁজে পাওয়া শেষ কিছু ছবি সময়ের চালচিত্রে
সাঁঝনামা সন্ধ্যেয় একলা বাস করে হ্রিদয়পুরের
একান্ত চিলেকোঠার দেওয়ালে,,
সময়ের অভ্যাসে বেড়ে ওঠে খেলাঘর.... হিসেবের
বাইরে তখন আমরা হয়ে যাই একাকার,,  অথচ
সত্যি কোনোদিন বদলায় না,, বাড়তি ভাতের খিদের
দাম ভীষণ কম এই শহরে  চিরকাল ,,
অভ্যাস বদলে যাওয়া স্বপ্নদের ছেড়ে নতুন পথ খুঁজে
নিতে হয় নিয়মিত আয়োজন    মতো,, স্পর্শ গুলো
কেমন হারিয়ে যাওয়া রাতের নক্ষত্রদের জন্মের সাথে
আপোষ কাটায় জীবন,,
সুবর্না তোমার বুকের আঁচে   সবকটা অনুভুতি
যখনই অস্থির হয়ে তোমার      দরজায় কড়া নাড়তে
. বাধ্য করে....  .. তুমি আপোষে গানে বিভোর হয়ে থাক বরাবর ,,,
তাই আজ থাক সব কথা  চুপকথার আড়ালে, স্বপ্নের
রাজা-রানি ঘুমিয়ে থাক সোনার কাঠির অদৃশ্য স্পর্শের
ভেতোর,,
যে সময় তোমার আমার নয় সে সময় জেগে থেকে
কি বা পেতে পারি বল? 
কেবল একফালি রোদ্দুর আমার জানলায় রোজ
একলা হতে হতে ক্লান্ত হয়ে
বিদায় দিনের দিকে তাকিয়ে ভাবে আজ আরো একটা দিন
ফুরিয়েছে,
...................সুবর্না প্রিয় ফুরিয়ে যাওয়া দিন,  
                                        
   
   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন