বুধবার, ৩ এপ্রিল, ২০১৯

সুবর্না (২৮)

-_----------------------------
মিছিমিছি কিছু বিষন্নতা একাকীত্বের ভেতর
বাঁধতে থাকে ঘর,  তোমার কবিতাগুলো এখনও
অনেক বেশি ভাবনা বিলাষী বলে   বুক পকেটে
ভরে রাখি,  তোমার লাগানো মানিপ্ল্যাট গাছটির
  ছেলেমানুষী ভাব    অনেকটা শরতের বিকেলের
মত... তুমি এরকমটাই চেয়েছিলে,
আজ কাল কথারা বড্ড বেশি অসুখ ছুঁয়ে থাকে
জ্বলন্ত আগুন স্নান যেন আষ্টেপৃষ্ঠে    তোমার স্নানঘরে
তোমার অপেক্ষায় একা প্রেমিকার ভুমিকায়...,, 
আজীবন ফিরে ফিরে এসেছে ঘষে যাওয়া সময়
আমার একলা পূবের বারান্দায় ,  আকাশের
উপকূল জুড়ে আমার পেরিয়ে আসা এবং আগামির
ছায়াপথ জুড়ে দেয় আমায়,,,     ভালো আছি ভেবে
শহরের গলিতে আঁকা অধ্যায় শেষে করে ফেলি... 
ভোরের আগে  বুঝি কবির পথভোলা কোনো কবিতা আমায়
ছুঁয়েছিল পরম স্নেহে,, তখন সবে মাত্র কান্নার সমস্ত ছায়ারা
আমাকে পুর্নাঙ্গ অনুবাদ করতে করতে সম্মোহিত
ক্যানভাসে    এঁকে ফেলেছে, 
তুমি ছিলে না কোনো দরজায়.... প্রতিটি মুহূর্ত এসে
পড়েছিল সকালের পায়ের পাতায়, 
নেই কোনো অভিধানের নামকরণ....  তবু তোমায়
নিয়েই গল্প  শহরের গলির মোড়ে ,,
জানি তোমার রিদম  অন্তমিলহীন,  অনেক স্রোতের
কাছে ঋন সমুদ্র সফেন তোমার কাছে হিসেবের
আলাপে মেতে উঠা  এক একটা চরিত্র,   তুবু বলি
ভাল খেকো শতাব্দির স্রোতে ভেসে থেকো সুবর্না,,
এক দিন রাত শেষে কচলানো চোখে দেখবে তোমার
ভাবনার ঘরের দোড়গোড়ায় তুমি আর তোমার অপেক্ষায়
সেই চরিত্র যে কেবল তোমার স্পর্শ খুঁজেছে আজীবন।।         ।
........সুবর্না  রোজকার  আমার প্রিয় দৃশ্য,                    
                                               

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন