বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯

সুবর্না(৩৬)

---------------------------- 
হাজার বছরের হাতকড়া এ হাতে তবু
অধিকার খুঁজতে থাকে বেঁচে থাকার সাক্ষ,
প্রতি মুহূর্তের ফাটলে গুঁজে রাখা যুদ্ধের
তরবারি.... তবু শেষ হয় না হার, যাকিছু
পাই হারিয়ে ফেলি,  স্বান্তনার বাণী  আটকে
রাখা চিরকুট আমার অন্তরমহলের  দেওয়ালময়...,
সময় হেঁটে যায় জন্মান্তরের পথ দিয়ে
আমি তার হাতে হাত রেখে চলতে গিয়ে বার
বার ফুরিয়ে যাই,
তোমার কাছে ফিরে ফিরে আসি চেনা রাস্তার
মাইলস্টোন স্পর্শ করে ভাবি..., আমার ব্যঞ্জনার
কথা,  ভাবি দুঃখ মেনে না নিলে তুমি মুখ
ফিরেয়ে ফিরে যেতেই পার, , তবে  আমার তৃষার্ত
যাতনার কি হত? তাই হাজার বছরের শেকলে
এ ঘরের সব    আসবাব নিজেরা লিখে চলেছে
পরজন্মের উপ কথা,,
আকাশে বাতাসে সে সব পান্ডুলিপি উড়িয়ে দিও কোনো একদিন,
এতটুকু কথা রেখ আমার জন্য, পদ্মার জলে
ভাসিও চৈত্রের সমস্ত সর্বনাশ... তোমার
আমাকে     নাই বা বলা হল সে ভালবাসার
গোপোন কথা,.... এ জন্মের  মন্দবাসার অংগিকার
থাক না হয় কেবল আমার হয়ে.......
"তুমি রবে নীরবে হৃদয়ে মম......  
.........সুবর্না প্রিয়    যাতনা, 
       
                          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন