----------------------------
অনেকটা পথ তোর সাথে আপোষে কেটেছে, বাঁধ ভেঙে
ইচ্ছার গর্ভধারণ করে আধ ভাঙা জানলায় ঠাই
পেয়েছে হাজার বছরের ফসিল, দোষ খুঁজে পাওয়া
অমাবস্যার মধ্যরাতে দিঘিতে ডুব দিয়াছি বেশ কয়েকবার,
ভেবেছিস মৃত শিলাস্তরে ঘুমিয়ে পড়েছি, অথচ ঘুম নেই
একটাও রাতের গল্পে, ছায়া রং বদলে দিতে পারে
তোর চোখের যে ভাষা সে সব স্বরলিপি আজ
আর মনে পড়ে না। কেবলমাত্র ডাঙায় চাঁদ নিয়মিত
স্পর্শ মাখে জ্যোতস্নায় স্নান সারবে বলে,, আমার
চিলেকোঠার দেওয়ালে আঁকা অধ্যায়ের গায়ে এতটুকু আলো
আসে না কয়েকশো বছর পরেও ..... ভয় করে
সুবর্না আমার যে বড্ড গাঢ় রঙের পান্ডুলিপি গচ্ছিত
আছে হারিয়ে যাওয়া স্বপ্নদের বিষন্ন রঙ, আলো
আসার পথে দেখি আয়নার মত তুই...., আমার
বিস্ময় হঠাৎ যেন আমার কাছে এসেও হারিয়ে
ফেলে পথ,, সুবর্না আমি এভাবেই অবাক হয়েছি
হাজার বছর ধরে নিয়মিত নিয়ম মেনে.....
তুই নেই কোথাও এটা আমার জন্য এক মুহুর্ত
অন্ধকার পৃথিবীর মত,, কোথাও কোনো
এক অজানা ফুলের গন্ধ হয়ে তুই থেকে যাবি
কোনো কবির প্রিয় নারী রূপে। আমি ফিরে
ফিরে আসবো তোর বয়ে চলা স্রোতের টানে,, খড়কুটোর
মত শেষ তাগিদে কোনো কাব্য হয়ে উঠবে
তোর সমস্ত রেখে যাওয়া ফসিল।
তোকে জড়িয়ে নিজেকে পোড়াতে সাধ
হবে এমন সময় আসবে যেদিন আমি
আমার বৃত্ত সম্পুর্ন করে ফেলবো..... ততক্ষণ
পর্যন্ত স্বপ্ন থাক তোর আঁচলের আড়ালে।
............সুবর্না প্রিয় বন্ধন
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
সুবর্না (২৯)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন