----------------------------
সময় হেঁটে যায় চেনা শহরে, চেনা মুখ অচেনা
আবছায়া ঢেক বৃত্ত থেকে মুক্ত করে ফেলি দুজন,
মানুষের ভিড়ে একা একা দুটো পথ কখন যে আলাদা
হয়ে ওঠে ভীষণ রকম বাতাসের আলাপন ছড়িয়ে ছিটিয়ে
থাকা কিছু জানা অজানা ফুলের গন্ধ,
দেওয়ালের ফাটলে গুঁজে রাখা বাঁশিওয়ালার সুর,
মন উদাস হয়ে ওঠে মাঝেমধ্যে, তুমি আসবে না জেনেও
অনেকটা সময় পথ চেয়ে থাকা... এক আধবার পেছন
ফিরে আকুতি চেনা ডাক শোনার....,,
একটা ঘন কালো মেঘ তোমার
বারান্দার সামনে থেকে হাসনাহেনা ফুলগুলোকে যেন
ফিসফিস করে বলে গেল .... সে কথা রেখেছিল প্রতিবারের
মতো, এমন করে কখনো কখনো অপেক্ষা কে তুমি
আমি উপেক্ষিত করে ফেলি... ,
আসলে ভালোবাসতে পারা যায় কি না জানা
হয়ে ওঠে না হিসেবি দুনিয়াদারীতে, ভিজে যায়
চোখ , গাল বেয়ে সোহাগি অভিমান মরে যায়,
আমার প্রিয় নদী তার ছাপ ফেলে চলে যায়
আমার আমি কে একা রেখে।
এমন অভিমানের নৈমিত্তিক আসা যাওয়ায়
কি বা আসে যায়, ভালো থেকো সুবর্না ... তুমি
আমার প্রিয় পথ ,, আমার না বলা কথারা জন্মাবে না
আর কখনো, তোমার কথায় হাজারো কবিতা ছিল
থাকবে , , কেবল তোমার জন্য তাদের কাছে পথের
বাঁকে যে পথ ছুঁয়ে গেছিলো আমি সেই পথ .... সেই নিঃশব্দ
আলোড়ন তাকে ফেলে চলে আসা যায় যে কোনো অজুহাতের
বাহানায়,, চটি জামা ছেড়ে দাড়াতে পারবে না জানিয়েছ
বহুকাল আগে, তবু ভুল বোঝাবুঝি কোনো এক শিশির
ভেজা চিঠি পেয়ে যায় সেই অভিমানী কবিতার ঠিকানা।
...................সুবর্না প্রিয় পথ ।।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
সুবর্না (২৭)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন