আমি শুধু আমার কথাই বলতে পারি,, তোমায়
জানতে চাইলে দেশ মাটি নদীর কথা জানতে হয়,
তবুও তুমি অচেনা পথের মতো থেকে যাও, তাই
কেবল আমার কথাই বেড়ে ওঠে আমার ভেতোর,
আমি দেশ নই, নদী নই, নই কোনো ভৌগোলিক ব্যাপ্তি
তাই আমার কথা আমার ভেতোর বাসা বাধে যুগান্ত ধরে,
কোনো রদবদল ছাড়াই,,
তুমি যখন রাজপাটের চাল চিত্রে প্রধান ভুমিকায় আমি
কেবল এক মুঠো খিদে আগলে রাখি, তোমার স্রোত
দেশ কাল ছুঁয়ে যায় শতাব্দীর বুননে, তার রং অচেনা,
আমার তখন কেবল প্রদীপের কাজল টুকু সম্বল,
তুমি যখন মানুষ মাপো কাঁটাতারের বেড়ার উপকূল এঁকে,,
আমি সুখ খুঁজিতে ব্যেস্ত আমার জ্যোতস্নায় ভরা কুঁড়েঘরে,
তাই আমার কথা ঠিক যেমন সকাল থেকে শেষরাত তক বলতে
পারি কোনো তৎসম চিহ্ন ছাড়াই,
.... তেমন করে তোমার কথা আমি কখনো বলতে সাহস পাইনি।
হে রাজরাজেশ্বর আমি চাইনে তোমার মত বিশালতা,
কেবল একটুকরো হৃদয় হয়ে হৃদয়ে থাকি যেন...
যেন নিজের কথা বিছিয়ে উঠোন আমি আমাকে
নকশীকাঁথা বুনতে পারি আজীবন. ...
আমি আমার কথা যেমন করে বলতে পারি তেমন
করে কখনো তোমার কথা বলতে পারি কই?
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
চির অচেনা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন