-------------------------------
বোকা স্বপ্নের দাবী ছেড়ে চলে যেতে চাই সুবর্না
তোর বুকে মাথা রেখে ঘুম ভাঙুক আমার সকালের,
কবিতা লিখতে ভুলে যেতে চাই বহুদিনের নির্ঘুম
কাটানো রাতে , নক্ষত্রদের গল্প আর তুই সাথে থাকিস
যদি,
বহুদিন সহবাস করেছি আটপৌড়ে ছেঁড়া
কাঁথার আঘ্রাণ জড়িয়ে, তোর আঁচল পেতে
হারিয়ে যেতে চাই আমার সাজানো গল্পের শহরে,
খবর আসে খবর চলে যায় নিয়মিত, তুই থেকে যাস
সময়ের সমস্ত অভাবের অজুহাতে... বিনিময় প্রথায় তুই
নেই কোথাও কোনো অনুভূতির অভিধানে,,।
তুই ছুঁয়েছিস যে আমার আমাকে সে আমি কে
সরিয়ে নিয়ে যেতে চাই সুবর্না এই সমস্ত সাজানো
মেকি মুখোশ এর থেকে দূর থেকে বহুদূরে,
এ কবিতা কেবল তোকে জড়িয়ে নিজেকে পোড়ানো
অনেকটা সময়.... বাকি আকাশ মিথ্যে, বাকি সম্পর্ক
মিথ্যে, বাকি দাবী সব মিথ্যে.... কেবল সমস্ত জুড়ে
সুবর্না তুই একমাত্র আমার .. দাবীহীন সত্যি ,
............সুবর্না প্রিয় বাঁচা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন