মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮

উপকথা

****************************

কথা দেওয়া কথারা কেন যেন
কথা রাখতে পারে না,
চোখের তারায় একটা আর্শিনগর, যা
জন্মাবধি শুনে আসা গল্পের পদাবলীতে হাবুডুবু,
সজলতার আখড়ে নীরব মন বলে এমন করেই থেকে যেও
শেষতক,,  শেষ মানে কি থেমে যাওয়া তবে সময়
তো অচল ঘড়ির বুকে ধুকপুক নিজের অস্তিত্ব তে
নাছোড়,,  তবে হয়তো শেষ মানে আবারো নতুন
নতুন করে পাওয়া হয়তোবা উপলব্ধির বর্নদের
গাড় রং এর গভিরতা দেওয়া।
এতো ভাবনার যেখানে জট সেখানে তুমি আমি
জানি মনখারাপের অজুহাতের ইশারা বুঝি না,, তবুও
অচেনার আড়াল থেকে বেরিয়ে আসে ঈশানী
কালো মুখভার করা মেঘ।
ইচ্ছারা এক নিমেষে দম বন্ধ অন্ধকারে হাতড়ে বেড়ায়
হালকা বাতাস।
ছুঁইয়ে দাও মাথায় শান্ত হাতের স্পর্শ ,,, ঝড়েরা থেমে যায়
ঘুম আসে এক নিশ্চিত আবেশে।
সুজন তোমায় আমি মন্দবাসি.... কারন
স্বপ্নদের ওই মন্দবাসার কালো টিপে আমি
আগলে রাখি,, আমার গল্পে তুমি তাই চিরন্তন।
তুমি বল আমার কবিতা কান্না ধোয়া হাজার
ক্ষতোদের আলপনা,,,  দেখোনি আমি বেঁচে
আছি তুমি আছো বলে আমি এখনো সবুজ
তোমার ছায়ায়,,,
শুধু ভয় পাওয়া চেহারায় হাসিরা আড়াল
হয়ে যায় আর তুমি ভাব আমি দু:খ বিলাষী।

সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮

মন্দবাসি

******************************
যে রূপকথায় থাকে জল যে রূপকথায়
থাকে মাটি আমি তার গল্প জানি,,
মাটি জল আর বাউলসুর এক
বেনামি স্বপ্নর দেখা হওয়া, সবই কি অনিয়ম!
একি ঘর একি বিছানা তবুও কেন অসহ্য
যাপন,,
অনেক না বঝানো কথারা মানে বদলে যায়,,
বুঝে ওঠা মন ভাত বেড়ে দেয়..  অথচ অভুক্ত
এই জীবন, থেকে যায় অন্ধকূটুরীতে।
চেনা চৌকাঠে ছায়াগুলো ধুয়ে যায়,, সাহসী মন
হারিয়ে যায়  ফিরে পাবার অন্তহীনতায়।
একা একা কান্না গুলো মাথা নিচু করে ছুঁয়ে
থাকতে চায় ছায়া।
রাস্তার কন্সার্ট আজ নিয়ম, বাকি সব ফাঁকি,
বার বার বলি মন্দবাসি....  ভালো তো সবাই বাসে
তোকে, আমি নাহয় মন্দবাসার গল্প লিখছি....
লিখছি আঁকড়ে থাকা আঁচড়ে রাখা দাগের দের
ভয় পাওয়া মনেদের মন্দবাসার গল্প,,
সময়ের স্রোতে মন খারাপের অজুহাতেদের
কাগজ নৌকায় লিখে দেবো ভীনদেশি ঠিকানা
আর হারিয়ে যাব রূপকথার বুকে।

রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮

ঠিকানাবিহীন

***************************************

মৃত্যু গন্তব্য জানি, মৃত্যু হয়েছিল অনেক আগেই,
মানুষ নই, জীবন্ত শব, বুকের গভীরে,একটা শোক
হারানোর ভয়  আর অনেকটা অন্ধকার পাবার কথা,,
শুধু একচিলতে হাসি বুকের তোরোণে চিরন্তন ।
যোগ্যতার দাঁড়িপাল্লা নয়,চাওয়া তো সব হারানো বাউলকে,
যার একতারাতে শুধু একটা সুর,, তুমি রবে নীরবে।
স্বপ্ন দেখার অধিকার ছিল না,  ঘরের খোঁজও ছিল না,,,
আর আজো ঘরে  অনেক লোক, কাজ ভিড়  তবু ভাবলেই
অবাক হই কোথাও আমি নেই।একা হারিয়ে
যাওয়া বাতাস,,
জানি আমার প্রয়োজন নই এতো ঝলমলে মঞ্চে।
আয়োজনে পথ আর পথ মাড়িয়ে শুধু পথ চলা,
পায়ের তলায় অনন্ত নীল আর নীল বীষ,,
এই ঘড়ির কাঁটায় তুমি আসবে বলেই সময় আসে আর যায়।
আমার চারপাশে কেউ কোথাও নেই এখন আছে
অসহ্য দ্বিধারা,
আর অসহ্য, নোনা  বন্যা
সমুদ্রের বুকে অনন্ত কান্না আর গলায় জড়ালো নাগপাশ।
ঘর মানে বুকের খাঁচা  যা ভাবনায় আজকাল কেবল কেঁপে ওঠে।
আর সহ্য,  করতে হয় আজকাল সমস্ত বেঁচে থাকা কে।
কারন মন বোঝা হয় না, বোঝা বেড়ে যায় নিজের অস্তিত্বর ।
এখন আর কোন  অনুভুতি নেই
এখন মৃত্যুর ফলকে  নিজেকে বাঁচিয়ে রাখা।
অন্ধকার মুড়ে নিশ্বাস গুছিয়ে  পৃথিবীতে একটা প্রাণ,, নিঃশব্দে।
বেঁচে থাকার দায় সেদিনও ছিল না আজো নেই
শুধু অপেক্ষা উপন্যাস এর দাঁড়ি টানার আগে তোকে
ছুঁয়ে থাকার।

বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮

দুখমিলান্তে সুজন তুমি

******************
আঙুলের ছায়া লেগে আছে গুম ঘরের দেওয়াল
জুড়ে,, কতটা সময় পেরোলে ধুলোদের
ঐতিহাসিক বলে দাবি জানানো উচিত!
হারিয়ে যাওয়া তুলিটার গায়ে তোমার স্পর্শরা
এখনো জেগে আছে একলা প্রান্তরে ঘুম না আসা কোনো গাছের কোটোরে।
যে পথে সকলে আসে যায়,  আমার যাবার বেলায়
সে পথে অসংখ্য নিষিদ্ধ ইস্তেহার আঁকা ছিল, আর
অক্ষরেখা জুড়ে নিঝুম রাত ছিল আকাশটাকে
মিথ্যে প্রমান করার নেশায়,,,
ধিকধিক জ্বলে ওঠা দিকনির্দেশক তারাটা শেষ
আলোটুকু বুকে নিয়ে রাত্রি ভেদ করে হেঁটে যায়
স্পষ্ট কোনো আলোর দাগে,, যেখানে সাদা কুয়াশায়  ঘাস ভেজা, 
তুমি জানতেও পারবে না,   যে সেসব ওস এর বুকে  ডুবে ছিল নোনা স্বাদ।

বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮

ফলকহীন ইচ্ছা

-------------------------------------------------------
*************************

কখনো কখনো ভাবনারা বহুদুর হেঁটে আসে,
ফলকহীন পাতার শিরদাঁড়ার কঙ্কালে ভোর শিশির। চুম্বন ছুঁয়ে দেয়।
কিছুটা আস্ফালন তার রঙ পরাগে মিশিয়ে দেয়
কোনো অচিন দেশের উদ্দেশ্যে,,, তোমার মতো
মারাত্মক স্বপ্নরঙে আক্রান্ত কোনো শিল্পী তেল
রঙে সমুদ্রের গভীরে অনন্তশয্যায় তোমাকে
আঁকতে ব্যেস্ত,,  সন্ধ্যাতারা খুঁজে খুঁজে রেখেছি
আমার আভরণহীন আস্তিনে, একদিন তোমার
রাজমুকুটের আড়ম্বর বাড়িয়ে দেব এই ভেবে।
আঙুলহীন  মিছিলে সামিল এমন অসংখ্য অর্ধমৃত
স্বপ্নরা অন্ধকার বুকের ভেতোর খুঁড়িয়ে খুঁড়িয়ে
হেঁটে  বেড়া  আজকাল।
শিল্পীর অসুখী তরঙ্গ বার বার কাটাকুটির প্রলাপ
এঁকে চলে  সেই সব স্বপ্নদের গায়ে , এভাবে দ্বিধায় বেড়ে চলা স্রোত
চীতাকাঠ ছুঁয়ে সময়কে থমকে দেয়।
আমি অলংকৃত অক্ষরের শব্দ খুঁজি অভিধানের
পাতা জুড়ে,, সম্পর্কের নতুন নামকরণের জন্য,,
নয়তো জমানো স্পর্শদের নামহীন আঁতুড়ঘরে
থেকে যেতে  হবে।

মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮

যাপনীয় শৌখিনতা


পারদর্শী  মুগ্ধতায় ভরে থাকে সমস্ত আকাশ,,
সংসারের ভাঙা  ভাষার দাগে শৌখিন আলোর
বিচ্ছুরণ তাসের দেশ আঁকে নিপুণতা সাথে।
বুনো গন্ধরা হারিয়ে যায়  কন্টিনেন্টাল এর ম
ম উগ্রতা,,   অন্তরে জমে থাকা ক্ষয় সূর্যছায়ার
আড়ালে লুকিয়ে যায়।
দিগন্তরেখা কাছাকাছি  চলে আসা সম্পর্ক কে
সেলাইকলে  অজস্রবার জুঁড়ে নেওয়া স্বভাব,,
আলাদা আলাদা সুতোদের রঙ চিহ্নিত করা
আজ আর সম্ভব হয় না।
নিয়ম মেনে রোজ সেলাইকলে বসতে বসতে
মর্চে রঙা  অসুখরা সেতুগ্রন্থি তে বাসা বেধেছে,,
এভাবে শর্ত ভেঙে  দিতে দিতে পারদর্শী  সময়
আজ নক্ষত্ররা আলোর অক্ষরদের সাথে শব্দজব্দ
খেলায় জিতে যায় রোজ রোজ।

হাসির আলোয়

------------------------------------------------

ছায়ার ভিতর কিছু নির্জনতা রেখে গেছো তুমি,
আর কিছুটা সুগন্ধ রেখে গেছো  পূবের ব্যালকনির
রেলিঙএ,   যেখানে কৃষ্ণচূড়া আর মাধুবীলতার
অভিসার  হয় সংগোপনে।
শুধু তোমার চোখের হাসিটা যা কিনা তোমার
ঠোঁটেরর হাসিকেও হার মানায়, সেটা আমি আমার
বুকপকেটে রাখি সবসময়।
ওই হাসির অক্ষরগুলো কেন  জানি না আমার
জিয়ন কাঠি। রোজনামচার  শিকড়ের জটিলতাকে
সরল সমীকরণে বদলে দেয়,, কখন যেন আমার
দু:খদের সব দেনাপাওনাকে ক্ষমা করে দেয়,,,
ওই হাসি আমার কবিতার ব্যঞ্জনবর্নদের
গায়ে নেমে আসা মেঘেদের ছুঁয়ে দেয়...মেঘেরা
ঢালু পথ গড়িয়ে হারিয়ে যায়।
তোমার রেখে যাওয়া  নির্জনতার।  ছায়ায়
আমার রুক্ষ তৃষ্ণার্ত স্বরেরা ঠোঁট ভিজিয়ে নেয়,,
আর তারপর আবার তারা হারিয়ে যায়  শহরের
শব্দহীন জনচিহ্নের দিকে।   ছায়াপথের ভাঙা
ভাঙা আলাপরা বড় একা হয়ে যায় আকাশ
থেকে ছিটকে পড়া তারার মতো।
তুমি জান না 'সুজন' এপথে রোজ হেঁটে
যেতে আমার বেশ ভালো লাগে,
হৃদয়তোরোণের  রংদানিতে হলুদ, লাল, গোলাপি,
সবুজ, বাদামি, রঙেরা মালিকানা পেয়ে যায়।
আর তুমি তো জান আমি এই রঙেদের  নানান
অনুভূতিরর অনুবাদে সাজাই।

বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮

পথ চলতি কথারা ----------------------------------

----------------------------------

মন রাখা আছে অসময়ের কাটাকুটি খেলায়,
বুকের বোতামে লেখা পরিচয়  ঠোঁট লুকিয়েছে
হারানো রঙিন খামে রাখা ইতিউতি।
হাসির আলপিন লেগে আলসে রোদের দিন ভালো
হয়ে যায়।
বসন্ত যায়  যাক অপেক্ষার গলিপথ জুড়ে,
তবু বারান্দায় গুঁড়ো  গুঁড়ো হাসি লেগে থাকবে
রেলিঙ এর গায়ে,
ভালোবাসার জীবনে আগুন জ্বর, তাই স্বপ্নরা
পরবাসী, বাঁচার লড়াইয়ে সৈন্যদল কখনওবা ইচ্ছা
মৃত্যু সাধছে সময়ের অভিলাষ ভেঙে।  নিজের মুখের আদলে হাজার ছবি
শহরের রাস্তায় নিজেকে খুঁজে নিতে  মন বৃদ্ধ হয়।
হাতে হাতে ঘোরে হাজার মেঘলা মনের গল্পরা,
মিঠে আলো আসবে কথা ছিল বাউণ্ডুলে ছেলেটার কাছে, বেনামী প্রেম বুকে রয়ে যাবে
এমন করে কোনো না কোনো আশকারায়।
এভাবেই রুপকথারা জমি পেয়ে যায় সময়ের
পাতা জুড়ে।