******************
আঙুলের ছায়া লেগে আছে গুম ঘরের দেওয়াল
জুড়ে,, কতটা সময় পেরোলে ধুলোদের
ঐতিহাসিক বলে দাবি জানানো উচিত!
হারিয়ে যাওয়া তুলিটার গায়ে তোমার স্পর্শরা
এখনো জেগে আছে একলা প্রান্তরে ঘুম না আসা কোনো গাছের কোটোরে।
যে পথে সকলে আসে যায়, আমার যাবার বেলায়
সে পথে অসংখ্য নিষিদ্ধ ইস্তেহার আঁকা ছিল, আর
অক্ষরেখা জুড়ে নিঝুম রাত ছিল আকাশটাকে
মিথ্যে প্রমান করার নেশায়,,,
ধিকধিক জ্বলে ওঠা দিকনির্দেশক তারাটা শেষ
আলোটুকু বুকে নিয়ে রাত্রি ভেদ করে হেঁটে যায়
স্পষ্ট কোনো আলোর দাগে,, যেখানে সাদা কুয়াশায় ঘাস ভেজা,
তুমি জানতেও পারবে না, যে সেসব ওস এর বুকে ডুবে ছিল নোনা স্বাদ।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮
দুখমিলান্তে সুজন তুমি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন