***************************************
মৃত্যু গন্তব্য জানি, মৃত্যু হয়েছিল অনেক আগেই,
মানুষ নই, জীবন্ত শব, বুকের গভীরে,একটা শোক
হারানোর ভয় আর অনেকটা অন্ধকার পাবার কথা,,
শুধু একচিলতে হাসি বুকের তোরোণে চিরন্তন ।
যোগ্যতার দাঁড়িপাল্লা নয়,চাওয়া তো সব হারানো বাউলকে,
যার একতারাতে শুধু একটা সুর,, তুমি রবে নীরবে।
স্বপ্ন দেখার অধিকার ছিল না, ঘরের খোঁজও ছিল না,,,
আর আজো ঘরে অনেক লোক, কাজ ভিড় তবু ভাবলেই
অবাক হই কোথাও আমি নেই।একা হারিয়ে
যাওয়া বাতাস,,
জানি আমার প্রয়োজন নই এতো ঝলমলে মঞ্চে।
আয়োজনে পথ আর পথ মাড়িয়ে শুধু পথ চলা,
পায়ের তলায় অনন্ত নীল আর নীল বীষ,,
এই ঘড়ির কাঁটায় তুমি আসবে বলেই সময় আসে আর যায়।
আমার চারপাশে কেউ কোথাও নেই এখন আছে
অসহ্য দ্বিধারা,
আর অসহ্য, নোনা বন্যা
সমুদ্রের বুকে অনন্ত কান্না আর গলায় জড়ালো নাগপাশ।
ঘর মানে বুকের খাঁচা যা ভাবনায় আজকাল কেবল কেঁপে ওঠে।
আর সহ্য, করতে হয় আজকাল সমস্ত বেঁচে থাকা কে।
কারন মন বোঝা হয় না, বোঝা বেড়ে যায় নিজের অস্তিত্বর ।
এখন আর কোন অনুভুতি নেই
এখন মৃত্যুর ফলকে নিজেকে বাঁচিয়ে রাখা।
অন্ধকার মুড়ে নিশ্বাস গুছিয়ে পৃথিবীতে একটা প্রাণ,, নিঃশব্দে।
বেঁচে থাকার দায় সেদিনও ছিল না আজো নেই
শুধু অপেক্ষা উপন্যাস এর দাঁড়ি টানার আগে তোকে
ছুঁয়ে থাকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন