******************************
যে রূপকথায় থাকে জল যে রূপকথায়
থাকে মাটি আমি তার গল্প জানি,,
মাটি জল আর বাউলসুর এক
বেনামি স্বপ্নর দেখা হওয়া, সবই কি অনিয়ম!
একি ঘর একি বিছানা তবুও কেন অসহ্য
যাপন,,
অনেক না বঝানো কথারা মানে বদলে যায়,,
বুঝে ওঠা মন ভাত বেড়ে দেয়.. অথচ অভুক্ত
এই জীবন, থেকে যায় অন্ধকূটুরীতে।
চেনা চৌকাঠে ছায়াগুলো ধুয়ে যায়,, সাহসী মন
হারিয়ে যায় ফিরে পাবার অন্তহীনতায়।
একা একা কান্না গুলো মাথা নিচু করে ছুঁয়ে
থাকতে চায় ছায়া।
রাস্তার কন্সার্ট আজ নিয়ম, বাকি সব ফাঁকি,
বার বার বলি মন্দবাসি.... ভালো তো সবাই বাসে
তোকে, আমি নাহয় মন্দবাসার গল্প লিখছি....
লিখছি আঁকড়ে থাকা আঁচড়ে রাখা দাগের দের
ভয় পাওয়া মনেদের মন্দবাসার গল্প,,
সময়ের স্রোতে মন খারাপের অজুহাতেদের
কাগজ নৌকায় লিখে দেবো ভীনদেশি ঠিকানা
আর হারিয়ে যাব রূপকথার বুকে।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮
মন্দবাসি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন