*******-********************
না পাওয়ার ভাবনায় কতোবারই তো
মেঘ করে আসে চুপিচুপি,,, বুকফাটা
কান্নায় বালিশ ভেজে রাতের অন্তরালে,,
তবুও আলোর মত যত্ন করে সাজানো তুই,
আঙুলের মুদ্রায় এককলি স্পর্শ স্রোত বয়ে
যায় তারায় তারায়.....,
জ্যোৎস্নায় চুল ভিজিয়ে ভাবি ভাগ্যিস ঘোর
কৃষ্ণবর্ন রাত ছিল তাই তোকে খুঁজেছি অঝোর
আকুতিতে।
কখন যেন না বলা উচ্চারণএর প্রতিধ্বনি হয়ে
আমার চোখে মুখে সময়ের উপমা ছড়িয়ে দিয়েছিস।।
সেই সব বুকফাটা কান্নারা অক্লেশে ফিরে গেছে
মাধ্যাকর্ষণ গতিতে,,, শরীরে লিখে রাখা যাপনীয়
কালশিটে অপেক্ষা করতে শিখে ফেলে কোনো
আলোর অধ্যায়ের দোরগোড়ায়---
এভাবে থেকে যাস আমার আমিতে একটা স্বচ্ছ
প্রতিধ্বনির মতো কিছুটা স্পর্শ মেখে।