রবিবার, ১২ আগস্ট, ২০১৮

একটা মৃত্যু

++++++++++++++++++++++
চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে একটা মৃত্যু দেহ
খুঁজছে, বাসে ট্রামে পিশে যাওয়া মানুষগুলো
জীবন আঁকড়ে  ছ্যেঁচড়াতে ছ্যেঁচড়াতে চলে যাচ্ছে,
এ শহরে অস্থিরতা কোনোদিন কম ছিল না, 
তাই শ্লিপিং পিল এ কিছুটা স্থিরতা  আনার অভ্যাস
বলতে পারো,,   যে ইচ্ছারা ঘর বাঁধতে পারেনি কখনওই
কেবল ঘরের ছবি এঁকে গেছে তট জুড়ে, তারা
এখন তাসের ঘরে মৃত্যু সাজায়....
কবিদের মৃত্যু নেই বলা হয় অথচ কবিদের
বুকে মৃত্যুর কান্না আর তার স্বরলিপি
হাজারো চলন্তিকা, সুরঞ্জনা, কণারর
বুকের পাঁজরে বাজে।
কোনো এক তৃতীয় চক্ষু আসে যায়
সময়ের নিরিখে... কখনো কখনো ঈশ্বরত্ব
মানতে মন চায়,, তবে মন সে তো হাজার বার
প্রতি মুহুর্তে মরছে।
দেহটার কিছুটা স্ফুলিঙ্গ বাকি তাই চৌরাস্তার
মোড়ে একটা মৃত্যু এখনো খুঁজছে দেহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন