বিচ্ছিন্ন দ্বীপের মত সরে গেছি ভিড় থেকে,
যোগাযোগ সেতু মুছে গেছে অদৃশ্য হাতে।
পরিখার পাশে জমে থাকা জলের মত জীবনের
এযাবৎ সূত্র গুলো রয়ে গেছে,,
আসা আর যাওয়ার মাঝে কিছু সম্পর্কর দাঁতের
কামড়ে লুকিয়ে আছে পাঁচমিশালি যতিচিহ্ন, যা কিনা
বাইরে থেকে দেখতে একরকম আর ভেতোরে অন্য
গল্প।
পরিপাটি দৃশ্যের পেছনে আত্মরক্ষা করে ঘনিষ্ঠ
হয়ে ক্ষতগুলো গুড়ো গুড়ো হলুদ আলোয় নিজেদের
বীষ ধুতে চায়,,
আগাম কোন বার্তা না দিয়ে আজকাল
হৃতপিন্ডের রক্ত চলাচল হঠাৎ হঠাৎ থেমে আসে।
কাটা কাটা ছবিগুলো জুড়বো ভেবে সারাটা বেলা
স্মৃতির কৌটোতে ঘনত্ব খুঁজে রাখি, কখন যেন
কৃষ্ণপক্ষের ছায়া মৃত্যু ঘনিয়ে আসা শরীরটায়
অলিক অনুভূতি ঢেকে ফেলে। এখন যখন
আমার রক্তে ভাঁটার টান তখন তুমি অন্য
স্রোতের টানে।
কাঁচের বাক্সে তুমি রেখে গেছো ঈশ্বর ছোঁয়ানো
ফুল, আমার কাছে সে সব মূল্যহীন,
দু চোখ বুজে তোমায় ছুঁয়ে সুগন্ধি চন্দনের
সুবাসে আমি ভরে উঠি,, এমন অনেক কথা
আজকাল বলা হয় না তাই আমার কান্না
আঁকা খাতাটার শেষ পাতায় রইলো সুগন্ধি
কিছু বর্ণ যা দিয়ে সাজিয়ে দিও উপন্যাসের উপসংহার।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
সোমবার, ২০ আগস্ট, ২০১৮
ভেজা চিঠি(১৪)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন