**********************************
নীল বীষে ঢাকা তোমায় দেখবো ভাবিনি,
আজ মৃত কবির মুখোমুখি অজস্র ঢেউ যেন ঘুমিয়ে আছে,
পরিপাটি পদ্মার জলে ভেসে আছে চুপিসারে
অনেক আলাপী কথকতা,,
অনেক বছর হল ভালবাসার খবরাখবর
বিনিময় হয়নি,, বটগাছের ঝুরি বেয়ে আছে জমাট
কান্না।
তুমি বোঝোনি এক অজানা ঘোরে ক্রমশ হারিয়ে
যেতে যেতে আমরা কয়েক যুগ হেঁটে ফেলেছি
যাপনকে বাঁচিয়ে রাখতে।
পলকহীন রাতেরা অপেক্ষা করতে করতে অন্ধত্ব
মেনে নিয়েছে,, জোনাকিরর আলোটুকু ছাড়া
সব তারারা এখন ক্লান্ত...ওরা খসে পড়ছে
একে একে তোমার নীল মুখের পরে, বুকের পরে,
আজো এতো বছর পর তোমার আগুনে পুড়ছি
ক্ষইছি, ফেলে আসা মুখোমুখি দিনগুলো যেমন
ছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন