শনিবার, ১১ আগস্ট, ২০১৮

ভেজা চিঠি (১৩)


মোহ ভেঙে  যাওয়া শব্দরা জিঞ্জাসা চিহ্নের মত,
বার বার গল্পরা সংগ খুঁজতে গিয়ে নির্জনতা ছুঁয়ে ফেলে,
আসা আর চলে যাওয়ারর মাঝে নিঃশব্দে  চাপা থাকে
জীবাশ্মর মত স্নেহ ভালোবাসা,
ভেজা চোখ কোনো সুত্র মানতে রাজি হয় না,
গড়িয়ে পড়ে পরজীবী মেঘেদের মত।
সাবধানে গুছিয়ে রাখা জলছবিরা অজানা
অভিমানে ছেড়ে যায়  ঘরের দেওয়াল,
ধীরেধীরে  ভেঙে পড়া ঘরটার পটভূমিতে
দাঁড়িয়ে আছি ভাঙার প্রতিধ্বনির মত,
যত বার ফিরে তাকাই অংকের প্রথমে কিছুতেই
খুঁজে পাই না ভুল হয়ে যাওয়া  সিঁড়ি কোনটা ছিল।
অনুভুতি সরিয়ে দেখতে চাই গোপোনের থেকেও
গোপোন ঘরটা... যেখানে ঈশ্বর হয়ে তুমি আছো...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন