রবিবার, ২৬ আগস্ট, ২০১৮

দুই খন্ড

*****************

রাতের গায়ে উপুড় হয়ে একটা ধুকপুকুনি শুনতে শুনতে
দুইখন্ডে বেঁচে থাকা আজকাল অভ্যাস,,
সূর্য  আর চাঁদের আলো দুইখন্ড ছুঁতে পারে না।
ছাতিম ফুলের গন্ধ ঘিরে একলা পূবের বারান্দাটা
বর্ন খুঁজে পায় না কখনওই,, তখন হাতের তালুতে প্রতিটা
রেখা ভীষণ সংগহীনতায় ছটপট করে.....যেন একবার
শুরু থেকে শুরু করার তীব্র আকুতি।
গাছের চারার মত ভোরের স্বপ্নে নিজেকে দেখি,
সমস্ত পোষাকি দেনা পাওনা মিটে যায় নিমেষে।
জীবন যাপনে স্বেচ্ছামৃত্যুর ঝোঁক ক্রমশ স্পষ্ট
একটা ফ্রেমে ঘরের এদেওয়াল ওদেওয়াল
করে বেড়ায়,, সে ছবি প্রতিচ্ছায়া মানে নিয়মমাফিক,
লুণ্ঠন হতে চাওয়া হয়ে ওঠে না কিছুতেই।
একখণ্ড জীবন কফিনে ঘুমায় আর এক খন্ড
তীব্র ভাবে কিছুটা আকাশ হাতড়ে বেড়ায়,,
দুই খন্ড জীবনের সহবাস যেন সমান্তরাল দুটি
পথ সাথে থেকেও বুকে মাথা রাখা যায় না,,
তাই প্রিয় আয়নার ফ্রেমে দেখি আশ্চর্য ঘুণপোকার
সংসার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন