অনেক কিছু বলা হয় না নিয়ম মেনে
ঘুম ভাঙা সকালের আলো থেকে চুঁইয়ে পড়া মন খারাপ আজও একলা
চায়ের কাপে।
মানুষ বলে পোষাকি ভালো থাকাটা জরুরী
আসলে ভালো থাকাটা রংমঞ্চের অভিনয়ের পারদর্শিতা,
ভাবনায় ভালো থাকা ততক্ষন যত ক্ষন ইচ্ছারা বেঁচে আছে।
জলাভূমি থেকে উঠে আসা জীবন তার গায়ে আজস্র দায় ভার চিহ্ন আঁকা।
সকালের শিশিরের জেগে ওঠা থেকে ধারাপাতে সিঁড়িভাঙ্গা অংক
তুমি আমির ,বাঁচার নামতায় দুয়ে দুয়ে চার যতক্ষন, ভালো আছি ততক্ষণ
আসলে চোখের কালিতে জমে থাকা অভিমান
কিংবা বুকের দাবানলে জ্বলতে থাকা আগুন
খুব সহজে সহ্য করা যায় না,,
ভালো না থাকার কারন যেমন কবিতায় বন্দী শব্দজব্দ।
কতগুলো শব্দ জুড়ে যেন কোন বিশাল আকাশ
বাঁচার অভিনয়ে মৃত্যু ছুঁয়ে থাকে,,
বেড়ে ওঠা আগামী কে দেখেছে বল.?.. তবু
অনেক কিছু বলা হয়ে ওঠে না অনিয়মিত নিয়ম মেনে।
অন্ধকার সমুদ্রের ভাসতে থাকা নৌকো হারিয়ে যাচ্ছে চোখের পরিসর থেকে
আকাশে অসংখ্য নক্ষত্র সাক্ষি রেখে বলে মনে মনে ভালো
আছো সুজন এমন সব চুপ থাকার দিনে,
আমিও খুব ভালো আছি ভেবে নিও তুমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন