---------------------------------------------------
নানান বাহানায় দিন চলে যায়, শহরের ইতিউতি
দলছুট হাতেহাত। তুমি আমি নেই এর শহরে
শুকসারির পাখায় লেগে থাকে দিগন্ত ছোঁয়া
শোক,,
চিলেকোঠা রাতে জেগে থাকা স্বপ্ন
চাদরে মোছা নরম অভিমানী ইশারা লেগে থাকে
নির্ঘুম চোখের কাজলে।
কখনো মুখ ফেরানো কান্নায় ভেজা রুমাল তার আদোর
মুছে দেয়,, ভেজা ট্রেন লাইনে লেগে থাকা প্রহর
দ্রুত ঝাপসা হয়ে যায়... সব ভুলে
ভালো থাকার সবুজ ধানক্ষেত ছুঁয়ে একটা মেয়ে
মেঘের দেশ ছুঁয়ে ফেলে,,
তোমার আনাচকানাচ জুড়ে হাজারো ব্যেস্ততায়
সামিল জিন্দেগী, বুকের ভেতোর একখণ্ড জমি
শূন্যতা রেখে যায় কোন এক কালবৈশাখীর সাথে,
সে দিনও আজকের মত তুমি আমি নেইএর একলা
এ শহর,,,, দূরে ট্রেনলাইন সমান্তরালে একলা হাঁটতে থাকে।
একঠোঁট নানান বাহানায় চুপকথারা ভালো থাকার গল্প
বলে যায়, তুমি আমি নেই এর এই শহর অসম্ভব ভিড়েও
একলা থেকে যায় অজানা নিয়মের গরাদে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন