রবিবার, ২৬ আগস্ট, ২০১৮

পরিচয় ঋন

**********************
নামকরণ হয়নি আমাদের সেতুখানির,
এক দুরন্ত  সময়ের বিভাজনে আবিষ্কৃত দুটো
প্রাণবায়ু ভরা দেহ সামিল হয়ে গেছে একই
পথে।
নামকরণ হয় না অনিয়মিত আলাপনের, একচিলতে
ভালোলাগার, একটু উষ্ণতার। ঘরের ভেতোর গোপন
ঘর তার ভেতোর লুকোনো তোরোনে এ যেন এক
ফুলকি আলো,,
ক্লান্ত মুসাফির বাসায় ফেরার পথে এক সমুদ্র চোখ
লুকিয়ে মুঠো খুলে নিজেকে ভিজিয়ে নেয় সে আলোয়।
রোজ প্রশ্ন জাগে কি নাম দিই সে আলোটুকুর,ভালোলাগাটুকুর!!
হৃদয়পুরের খামার বাড়িতে ক্ষনে ক্ষনে আসা যাওয়া আমাদের
সাতরঙা ভাবনার ভিড়,,।
নির্ভর কে কাকে করবে জীবন সে মুল্যায়নের সময় দেইনি,,
কেতাবি চরিত্র হয়ে সকাল থেকে রাত...নিকোনো
উঠোন থেকে কখন যেন  কর্পোরেট দুনিয়ায় তুমি
সাজানো ম্যানিকুইন,, জংলী হৃদয় থেকে প্রযুক্তির
সার্কিট বোর্ড তখন এ হৃদয়।
এভাবে আজ কাল পরশুর গায়ে সাজানো
পোষাকে ভালো থাকার সুগন্ধি ছিটিয়ে বেঁচে থাকা,,
মাঝরাতে কখনো পূবের বারান্দায়, কখনওবা উত্তরে
নির্ঘুম রাত মাখতে মাখতে প্রহর এর ভগ্নাংশ জুড়ে
ভাবনার সেতু তে হেঁটে যাওয়া....
এসব বেহিসেবি ঋন সময়ের দরজায় দাঁড়িয়ে মাথা নিচু করে,
সাজানো চতুর্ভুজে প্রবেশ নিষেধ।
তবুও জেনো ভালো আছি ততক্ষন
যতক্ষন তোমার গন্ধ আমার ভালোথাকাকে
আগলে আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন