রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

তোমায় ফিরে আসা

পাকদণ্ডী পথ ধরে আমার দিকে আসছো তুমি
ক্লান্ত মনে হাতে হাত রেখে কপাল জুড়ে বিন্দু 
বিন্দু ঘাম ,
অথচ এই কয়েক ঘন্টা আগেই তো তোমায়
চির এ-জন্মের মত ত্যাগ করলাম আহূতি দিলাম
আমার মধ্যে তোমার যাবতীয় ,
আর এই কয়েক ঘন্টা পরেই জানতে পারলাম
ওদের সাথে যুদ্ধে তুমি সর্বস্বান্ত হয়ে আমার দিকে
ফিরছো।
তোমার হৃৎপিণ্ড বেয়ে অসম্ভব হ্যাপি ফলসের ধারায়
রক্ত ঝরছে 
তোমার উৎসস্থল জুড়ে মেঘ বৃষ্টি কুয়াশা...
তোমায় দেবালয়ে বন্দী করে রাখা হয়েছে ও তরফের 
সাজিসে 
হ্যাঁ এত অসম্ভব যন্ত্রণার সাথে তুমি আমার দিকে হেঁটে আসছো,
পাকদণ্ডি পথ ধরে ,ঝোরার পাশ দিয়ে , কখনো একলা
হয়ে যাওয়া প্ল্যাটফর্মের কিনারা দিয়ে হাঁটতে হাঁটতে
তোমার কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম হৃদয়ের ক্ষত ক্ষরণ
আলুথালু বেশ  ,ছেড়া জামাকাপড়,  তোমার রাজপাট ওরা ছিনিয়ে নিয়েছে ,তোমার আওয়াজ ওরা জিভ কেটে বন্ধ করে দিয়েছে  ,তোমার ভেতর তুমি হারা কাঠামো টুকুও ঘুন ধরে গেছে , জানি না ভাবার মন  মস্তিস্ককে ওরা দয়া করে ছেড়ে দিয়েছে নাকি সেটুকুই থেঁতলে ফুরিয়ে দিয়েছে জানি না ....।
অথচ এই কয়েক ঘন্টা আগেই আমার   মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত তুমিটুকুকে আহুতি দিয়ে স্নান সারলাম 
আমার এখন তথাগতের রাজ বেশ 
আমার এখন মায়াহীন মোহ হীন 
মুক্তির প্রহর 
আমার এখন পঞ্চতত্বের আর কিছুই চাওয়ার নেই ।

 তোমার এই ফিরে আসা ,তোমার এই ক্ষত দেহ মন
তোমার ফুরিয়ে যাওয়া অবশেষ তুমি টুকুকে নিয়ে আমার দিকেই হেঁটে  আসছো ...কেনো বলতে পারবে ?....🫂

#সই (তোমার ফিরে আসা)


শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

চেনা আদলে

ঠিক ভালবাসা নয় কিংবা নয় প্রেম
কিংবা মোহ ঠিক এসব কিছুই নয় 
তবু এদের আদলে রাস্তায় ,ফেরী ঘাটে ,
পার্কে, কখনো রেশনের লাইনে খানিকটা চেনা
খানিকটা চিনতে ইচ্ছে করার এক আদল,
মিশে থাকা ভিড়ে একটু অন্য রঙের 
হাজারো পাখিদের মাঝে একটু আলাদা সে,
একই রকম মেঘেদের সাথে মিশে থাকা 
তবু আকাশ  যেন একটু আলাদা করে চিনিয়ে দেয়।
ঠিক ভালবাসা নয়....
তবুও যেন হুবহু সেই একান্ত চাওয়া ভালবাসাটুকু
পরিণতি নেই নেই কোনো দাবিদাবা...
তাই তো সে নবীন চারা গাছের মত সবুজ চিরকাল
আজন্ম বুকের ভেতর সহজ অথচ দুর্বোধ্য ....❤️

#সই(চেনা আদলে )





মেঘেদের বন্দরে

সবুজের দেশে মেঘেরাও আসে
মেলামেশা কথা হয় হাঁটে পথ পাশে পাশে 
অভিমানী বন্দরে 
বৃষ্টি ভেজা অন্তরে 
আমি নাকি আমার মত
গল্প  সাজানো  থাকে
রূপকথা জাগিয়ে রাখে
চলো যাই আরো একবার
ভুল পথে হেঁটে নিতে
সমান্তরালে বসি কখনো 
কখনো বা জাস্ট চিল মারতে...❤️

#সই( মেঘেদের বন্দরে)
 

শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

হরেক রকম

পুড়তেই তো চেয়েছি আমরা 
ব্যর্থতা খুঁড়ে আগুন নিয়েছি খুঁজে যারা
চির ধরে যাওয়া পাঁজরে  ফাঁকে ফাঁকে
ক্ষত দের চিরকুট গুঁজে রাখা থাকে,,
নতুন নগরে অজানা দফতরে 
ধুলো পরা ফাইলে মুখ গুঁজে রাখা 
আছে সেই  একই রকম গল্পের রাফতার...
চিন চিনে মনে ব্যথা গিলে নেওয়া যন্ত্রণা
জানা নেই ভুলে যাওয়ার স্মৃতি হারানোর মন্ত্রটা 
পুড়ে যাওয়া গল্পেরাও ফিরে আসে বার বার
স্মৃতি বলো যাকে নাম তার গুগুলের করবার....🔥

#সই( হরেক রকম)





বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মৃত্যু জন্ম

শেষের পরে শুরুর ঘরে
মৃত্যু হবে জন্মদাতা 
সব মরণের দুঃখ হয় কি
নতুন করে পাওয়ার 
আগে হারিয়ে ফেলা জরুরী নয়কি!

এক জীবনে কতই পাওয়া
নামতা জানে সিঁড়ি ভাঙ্গা
তুমি কিংবা তোমার মত 
হয়না সবাই জুড়ুক যত 
টুকরো যত ভাঙন পরে
এই পৃথিবী নতুন করে
স্রেফ তুমিই নিচ্ছ গড়ে ...🍁

#সই (মৃত্যু জন্ম)


বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

থেকে যাও

থেকে যাও চিরন্তন হয়ে 
এই ভিড়ের মিছিলে অনন্য মূর্তি হয়ে 
আমি আগুন ভালবাসি তুমি পোড়াতে 
চাও জানি 
ছড়িয়ে ছিটিয়ে  থাকলো নাহয় কিছু কিছু যন্ত্রণা ,
মিথ্যে হোক না হলে অসম যুদ্ধের  এই হয়রানি ....🔥

#সই (থেকে যাও)



মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

চুপ

এমন কি হতেই হয় 
ইচ্ছে গুলো বুক দেরাজে 
বন্ধ শ্বাসে গলা টিপে মারতেই হয়,
মনের ঘরে ভাঙাচোরা 
বাইরে ডাকের সাজ 
তাসের দেশ রাজা রানী 
হাত বাড়ালেই রাজ্যপাট 
তবুও কেনো চোখের কোনে
হারিয়ে যাওয়া নদী খুঁজছে ভীষণ
স্রোতে ফেরার অজুহাত ...💌
#সই (চুপ)




যেভাবে চলছে সফর

প্রশ্ন গুলো উত্তরহীন 
চেনা মরশুম অচেনা দিন
কথা ছিলো তুমি রোদ্দুর হবে
মেঘের দেশে ঠিক যেদিন বৃষ্টি ফুরিয়ে যাবে।

ভুল ঠিকানায় ঠিক চিঠি গুলো
বোবা অক্ষর নেই চাল চুলো 
মনের উঠোনে  বারো ঘর সেই একই আজও
নীল পাঞ্জাবিতে জানি তুমি আমাকেই মনে রাখো।

রাজপাট আছে... আছে দায়ভার
 আছে কিছু অজুহাত বেচেঁ থাকার করবার
 আবেগের পরগনায় নিতে পারো প্রেমিকের ভূমিকা
খুঁজে নিও নীল শাড়ি নীল টিপ হৃদয়হীন সংসার
মনের মত তবু ঠিক মন নয় 
সব কথা কি শব্দের আগলে বলা যায়?
থাক না হয় কথারা যেভাবে চলছে চলুক সফর
অপছন্দের নাগরিক বুকে নিয়ে দিব্যি রয়েছে যেমন এই
 শহর....🍁

#সই(যেভাবে চলছে সফর)






বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

পিছু ডাক

কোনো এক জাদুকরের মত গিলিগিলি গে 
মন্ত্রে পুরোনো আমিকে ভুলে যাই প্লিস তুমি পেছন থেকে 
ডেকো না আমায় ,
মন কেমন করা বিকেল গুলোর থেকে  মনে পড়ে যাওয়া
রাত গুলো  বড্ড বেশি গাঢ় সে রাত গুলোকে 
আমি অন্ধকার ঘরে রাখি না প্লিস তুমি
মোমবাতি নিভিয়ে দিও না আগের মত ,
ফুলেরা কোথা থেকে এত হরেক রকম রং খুঁজে পায় 
এসব নিয়ে আগের মত  গঙ্গার ঘাটে সময় ভুলিয়ে দিও না বাড়ি ফেরা ট্রেন আমায় ছেড়ে যাবে ।
প্লাবন এনো না বার বার ঘর বাড়ি ভেঙে যায় 
আশ্রয় হীন হতে মন চায় না আর
  ভেঙেচুরে যাওয়া ঘর বাড়ি বার বার গড়ে 
নেবার সামর্থ কমে যাচ্ছে একটু একটু করে.... জাদুকর কোনো মন্ত্র জানে না 
সে জানে লুকোচুরি খেলাটা ....🍁
#সই ( পিছু ডাক)



মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

যুক্তি

বৃত্ত জুড়ে আঁকছি শব্দ 
বলতেই পারো শব্দজব্দ 
ছুঁয়ে আছি তবু ধরছি না হাত
বারণ আছে জাগতে রাত,
অজুহাতের অনেক ধার
এই তো বেশ জিতছি সবাই
লুকিয়ে রাখছি গোপনে হার....।

এই পৃথীবির সবাই জানে 
ভালোবাসার নেই মানে 
কাছে আসা স্রেফ প্রয়োজন
বুনছে সুতো নকশী কাঁথায় 
নাম দিচ্ছি প্রিয়জন
কি মানবে তো এটাই সত্যি?
বানান নিয়ে শব্দজব্দ 
ভেবে দেখো ব্যাপারটায় আছে যুক্তি ....🍁

#সই(যুক্তি)



সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

প্রশ্ন

একটাই মানচিত্র, একটাই দেশ ,
একটাই ঘর ,...আর একটাই তুমি
এই দেশ, মানচিত্র ,ঘর ,তুমি এসবের ভেতর
 ঠিক কতটা চাওয়া থাকে বলোতো ?
মাটির ভেতর দফন কিংবা বুক গরাদে
আটকে থাকা ইচ্ছে গুলো সবসময় কি
পাওনা আকাশ টুকু পায়?
একলা ঘর একলা অন্ধকার অপেক্ষাহীন 
দরজা ঠিক কতটা মোচড়ানো কান্না জমায় কখনো
হিসেব রেখেছো?
আমি চোখের জলে অনন্ত সমুদ্র দেখেছি 
সে সমুদ্রে ইচ্ছা আর না পাওয়ায় জাহাজ ডুবি দেখেছি,,
 দেখার চোখ যখন অন্ধকারে বন্দী তখন আকাশকে 
মরতে দেখেছি অসম্ভব আত্মগ্লানি নিয়ে।
বুক পকেটে ভালবাসা লুকিয়ে রেখে প্রেমিক কে 
বিকিয়ে যেতে দেখেছি ....দেখেছি ভালোবাসাময়
ছবিতে ভরা পরিজাতের ছবি-ঘরে  প্রিয় স্পর্শ গুলো
জাস্ট অবহেলায় ফিকে হতে হতে চিহ্নহীন হয়ে যেতে।

এমন অনেক বিপ্লব  মানচিত্র থেকে দেশ  দেশ থেকে ঘর
ঘর থেকে তুমি বা তোমার মত নাগরিক ভিড়ে মিশে আছে ,
সাহস মরে গেছে আগুন জ্বালাবার দেশলাই ভিজে গেছে
তুমি কি জানো এই মানচিত্র, দেশ, ঘর ,তুমি আর কখনও
শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে পারবে কিনা .…..?
একটা উত্তরের আশায় এমন হাজারো প্রশ্ন ঘুম হীন রাতকে
প্রশ্রয়  দেবে এটুকু জেনে রেখো .....🔥

#সই (প্রশ্ন)




প্রেম ট্রেম

রোদ্দুরে মেলতে চাই একফালি আকাশ
গল্পের যখন মন খারাপ বড্ড বেশি বৃষ্টি তখন চারপাশ
খুঁজছি দুপুর এক্কা দোক্কা খেলার 
নষ্ট হলেও হোক কিছুটা সময় কাজের বেলার,,
কর্পোরেট কর্ণার ভার্চুয়াল উষ্ণতা ...ধুস ভাল্লাগে কি
এমন আর্টিফিসিয়াল নেচার্স ,
তার চেয়ে চলো ছুটে যাই গড় মাঠ 
হৃদয়ে হৃদয়ে হোক না কিছুটা সময় কারবারি খোলা হাট...,
লাগুক জলো বাতাস হলেই বা একটু গরম গা 
এই বাহানায় তুমি আমি বিকেলের দিকে নিয়ে নেবক্ষণ
একটু ব্রেক আর সঙ্গে থাকবে  ভালবাসাবাসি আর দু কাপ  গরম চা.....☕♥️☕
#সই( প্রেম ট্রেম)









রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বেহিসেব



বেহিসেবী শহর মানছে না 
অংকের নিয়ম 
আবহাওয়া করছে খেলা 
কারচুপি ছাদের কার্নিশে মেলা
শহর জুড়ে বৃষ্টি বেলা  ভেজা মন
মেঘেদের খামখেয়ালীপনায় 
কেউ কি খুঁজছে কারো আপন
আসলে 
হৃদয়ের অপেরা হাউসে
 প্রযুক্তি করছে খেলা
  মুঠোয় সাজানো খেলা ঘর
আমরা সবাই তো  নিজের ঘরেই 
ভীষণ রকম পর...♥️

#সই (বেহিসেব)

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

উত্তরণ

LOVE FOR IMPERFECT THING'S 
কেমন করে উত্তরণ হয় মনের ভেতর ?
ধ্বংসের ভেতর দাঁড়িয়ে থাকা মন 
যখন গুড়ো গুড়ো স্বপ্ন দিয়ে আরো একটা
নতুন নিজের অবয়ব গড়ে ফেলে তখন সে
আলো ছুঁয়ে ফেলে ।
obsession feels a lot like love
 but of course it is not love...
তবুও ভুলের পথ ধরেই একদিন ঠিক টুকু 
ছুঁয়ে ফেলাই নিজের ভেতরের উত্তরণ ।

সম্পর্কের আগুন জ্বালিয়ে রাখা যেমন জরুরি 
তেমনই বর্ম দিয়ে সে আগুন কে আগলে রাখা জরুরি
তার নাম উত্তরণ,
সাদা আর কালো নিয়ে বেচেঁ থাকা শুরু ও শেষ 
সম্পূর্ণতা কেবল তাৎক্ষনিক এক শব্দের বন্ধনী...
ঠিক আর  ঠিকের মত দেখতে নিজের ভেতর 
রাখা আয়না যা তোমার কাছে ঠিক টা আমার কাছে
ঠিকের মত দেখতে হলেও ঠিক নয় 
অথচ আমাদের বেচেঁ থাকা জুড়ে স্রেফ
LOVE FOR IMPERFECT THING'S 
এই মন্ত্রটাই উত্তরণ....🍁

#সই (উত্তরণ)


তোমার ভেতর

তোমার ভেতর অবাধে আজ হেঁটে 
বেড়াতে পারি 
তোমার কবিতা কিংবা উপন্যাসের সাথে
তোমায় মিলিয়ে নিচ্ছি 
সাথে থাকার মুহুর্তে পারিজাত আলোর আলেখ্য 
জড়িয়ে নিচ্ছি তোমার ভেতর বাইরে থেকে।
আমার সমস্ত  একাকার হচ্ছে তোমার তোমাতে।
যে সব হারানো মূহুর্ত আজ আর নেই... ফিরবে না 
 আজ সে সব  না থাকায় অনেকটা
 বেশি থেকে যাওয়া  বেচেঁ আছে 
আর এই বেচেঁ থাকায় এক অচেনা তুমি আমি আর আমাদের সংসার সেলাই কলে সময় জুড়ে নিচ্ছে রোজ রোজ,
তোমার ভেতর আজ তাই অবাধে 
আমি হেঁটে  যেতে পারি  সমসময়...🍁
#সই ( তোমার ভেতর)




সই(১৮৩)

মানচিত্র জুড়ে নিয়মের কাঁটাতার 
বলিদানের রক্ত ধুয়ে ফেলে কি এই আষাঢ় 
স্বাধীনতা তুমি তো জানো কতটা যাতনায় 
তুমি আমি  ভালো থাকি আমাদের ভাবনায় ....🇮🇳

#সই


মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

সই (১৮২)

বেলা গড়ানো সন্ধ্যে 
আধো আলো মৃদু মন্দে 
তুমি থেকে যাও
আদরে যত্নে 
পাওয়া না পাওয়ায়  সঙ্গে....♥️
#সই

আকাশ থেকে

আকাশ থেকে তোমায় যখন দেখি
তোমার  ঈশ্বরত্ব আর দেখি না
আকাশ থেকে যখন তোমায় দেখি 
তখন তোমায় এক একমাত্র দেখি না
ভিড়ের মাঝে তোমায় বড্ড সাধারণ কিংবা 
তার থেকেও নিকৃষ্ট ক্ষুদ্র জীব মনে হয়
তোমার গলায় রাখা বিষ আসলে মিথ্যে প্রহসন 
তখন ।

শতাব্দীর মাঝে যে তুমি একমাত্র ও অনন্য ছিলে 
সেই তুমি এখন অসম্ভব নিকৃষ্ট....,,

আকাশ বড্ড অদ্ভূত এই আকাশ মানুষকে চোখ
খুলে বাঁচতে শেখায় ,
এই আকাশ মানুষের বস্তা পচা আবেগ গুলো কে 
ছু মন্তর করে উড়িয়ে দেয় ,
এই আকাশ শয়তান কিংবা ঈশ্বরকে পোশাকের 
বাইরে ঠিক কেমন স্পষ্ট করে দেখায় ,
পাখিদের কে তাই মানুষ হিংসে করে 
ওরা আকাশ এর বুকে ভেসে থেকে তুমি কিংবা তোমার
ভন্ড ঈশ্বরত্ব কে চিনে ফেলে খুব সহজে 
আজ আমি পাখির জীবন আজ আমি আকাশ থেকে
তুমি তোমার নাগরিক সংকীর্তন সবটাই স্পষ্ট দেখি ।

বড্ড অনুতাপ ঘিরে ধরে সেই পুরোনো মাটির ওপর দাঁড়িয়ে
থাকা আমিকে যখন পাতা উল্টে দেখি 
বড্ড ভালো লাগে আমার আজকের উত্তরণ কে যখন দেখি
কুর্নিশ জানাই আকাশকে  কুর্নিশ পাখির জীবনকে ...🍁

#সই ( আকাশ থেকে)

,

মুহূর্ত জড়িয়ে

ছেড়ে যায় সবাই তবু কিছু কিছু মানুষ তার 
চিহ্ন এঁকে দেয় চিরস্থায়ী কোনো অভিশাপের মতই
সব অভিশাপ দুঃখ দেয় না দেয় মূক্তির স্বাদ ,
মানুষ বন্ধনে না জড়ালে মুক্তির আস্বাদ বুঝবে কিভাবে?
জীবন পাওয়া গুলোর থেকে না পাওয়া গুলোর হিসেব 
উজ্জ্বল অক্ষরে বুকের ফ্রেমে বাঁধিয়ে রাখতেই বড্ড ভালোবাসে।,
রোজ সে স্মৃতি নেড়েচেড়ে ক্ষত কিংবা যন্ত্রনা ছুঁয়ে দেখে 
সে ক্ষতর ভেতর যন্ত্রণা জীবিত কিনা ।
কজন বাঁচে বর্তমান মুহুর্তে কিংবা কটা মানুষ বর্তমান মুহুর্তে নিজেকে রাখে ....প্রত্যেকে তো অতীত কিংবা অজানা ভবিষ্যতে নিজেকে মৃত কিংবা ভাবনায় দেখতেই ভালোবাসে ,..

এসো আজ তুমি আমি নিজেদের এই চলমান মুহুর্তে মিশিয়ে ফেলি .... বলোতো কত্ত দিন মুহূর্ত জড়ানো হয়নি কত্ত দিন
নিজেদের উৎসবে আলোকিত করা হয়নি ,,
এসো আজ নাহয় এই মূহুর্ত নিয়ে এই মুহূর্তে বাঁচি ...
স্রেফ উজ্যাপন করি তুমি আমি মিলে আমাদের মূহুর্ত জড়িয়ে  হারিয়ে যাওয়া ছাড়া কিচ্ছু ভাববো না এই মুহুর্তে .…..♥️

#সই (মুহূর্ত জড়িয়ে)


সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নাটকের ভূমিকায়

সময়ের বুকে রং তুলি দিয়ে নিজের মত এক খানা ছবি আঁকি রোজ
সকালের আলোয় দেখি নাকে লাল বল পরে থাকা  এক মুখোশ আমার ক্যানভাসে হাসছে,
মন খারাপ হলে এখন আর কান্না পায় না সুইচ অফ করে অন্য ঘরে চলে যেতে পারি ইচ্ছে মত ,,
অক্ষরেখায় পাওয়া না পাওয়া আমার সাথে হাতে হাত রেখে হেঁটে যায় রোজ সকাল থেকে রাত আবার রাতের পরে সকালতক,
আমি চাঁদের আলোয় নিজেকে শীতল করে নিতে নিতে জন্ম মৃত্যু পেরিয়ে  এক সময় তোমায় অতিক্রম করে ফেলেছি ,
শোকের ভেতর চিৎকার কান্না প্রেম সব লুকিয়ে মাটির ভেতর তলিয়ে যেতে ভালই লাগে ।
একদিন মূক্তির আকাশে তুমিও  চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে দেখো 
বুঝবে আকাশটা একই শুধু মেঘেরা চরিত্র বদল করে নেয় নাটকের মঞ্চে  নাটকের স্বার্থে...♥️
#সই(নাটকের ভূমিকায়)







ভালবাসা

আশ্চর্য ভালোবাসায় কনে দেখা সন্ধ্যে নামে রাতের আঙুল ছুঁয়ে 
তুমি পায়ের কাছে নতজানু হয়ে পুরনো আশ্রয় ভিক্ষা করো,
আমার কাঁধের কাছে অতীতের ক্ষতের ঝুলি থেকে পুরনো 
যন্ত্রণার উঁকি মারে সে সন্ধ্যে নামার একটু আগে,
এ যেন ভুলে যাওয়ার ইচ্ছের সাথে স্মৃতির অসম লড়াই,,

ভালবাসা এখন বিসর্জিত কাঠামো  ... যেন থেকে যাওয়াটা 
মিথ্যে না হলেও তার না থাকাটা  ভীষণ রকম সত্যি,
শব্দজব্দের আড়ালে হারিয়ে যায় পোষ মানা অভ্যেসে শুয়ে থাকা নালিশ,
গল্প ফুরোয় না কখনও সময়ের সাথে পথের বাঁক বদলে যায় 
শুধু ভালোবাসায় প্রমাণ দিতেই হয় কি এক অদ্ভুত থেকে যাওয়ার চিহ্ন....♥️

#সই (ভালবাসা♥️)




রবিবার, ১০ আগস্ট, ২০২৫

ভালো - বাসা

তোমার আলোক সজ্জিত মঞ্চের প্রেমে আমি নেই
 চাঁদের আলো ,কিংবা নিয়ন বাতির আলোই আমার
পছন্দ... হ্যাঁ সূর্য আমার ভালো লাগে ভালোলাগে সূর্যর 
দাবদাহ তবু ওই মঞ্চের আলোয় আমি সাবলীল নই...
ওই ন্যাকা ন্যাকা অসুস্থতায় মাখামাখি প্রেম আমার ভালো
লাগে না।
অথচ ভেবে  দেখেছো আমাকেই তুমি  বড্ড বেশি ভালোবাসো 
হয়তো তোমার নিজেকে ভালোবাসার থেকে সামান্য কম
সে ভালবাসা তবুও আমাকেই তুমি লুকিয়ে  রাখোলুকিয়ে 
দেখো আমার যন্ত্রণা ,আমার যাপন , আমার রোজকার আমিকে....আমাকেই তুমি আসলে বড্ড বেশি রকম ভালোবাসতে চেয়েছো সারাক্ষণ।
সে ভাল-বাসায় আমাদের একান্নবর্তী সংসার 
সে ভালো - বাসায় শব্দের তোলপাড় নালিশ আর সোহাগ
সে ভালো - বাসায় পিঠ ফিরে ঘুমোনো রাত্রিতে আমরা একসাথে সহবাস সারি।
কোনো কিছুর তুলনায় রেখো না আমাদের ভালবাসা
কারণ তোমার আলোক সজ্জিত হাততালি দেওয়া মঞ্চের প্রেমে কোথাও কক্ষনো আমি ছিলাম না নেই থাকবো না ,
তবু মনে রেখো আমাকেই তুমি বড্ড বেশি ভালোবাসো....💕

#সই( ভালো - বাসা)




একলা ঘর

ভেতরটা খালি হওয়া দরকার 
নিজের ভেতর মহলে দাঁড়িয়ে
বোঝা যায় একলা হওয়ার 
কান্নার আসলে কতোটা মারত্মক যন্ত্রণা দেয়।
অপশন খুঁজতে খুঁজতে মানুষ 
নিখাঁদ টুকু হারিয়ে ফেলে 
ভিড়ের মিছিলে কিংবা মঞ্চের হাততালি 
কোথাও থেকে যাওয়া কিংবা জড়িয়ে রাখা থাকে না,
কোথায় থামতে হয় কোন মাটিতে নিজেকে গাছ হয়ে
থাকতে হয় এটুকু বুঝে নিতে জন্ম আয়ূরেখা ধরে
বড্ড এগিয়ে যায় ....ঠিক আর ঠিকের মত 
এই আপোষে শেষ স্টেশন থেকে
  একলা ঘরে একলা ফেরা ...💙

#সই(একলা ঘর)





ইমন দফন

কতটা বুকের সাথে মিশে থাকলে 
ছেড়ে যেতে পারে না  একে অপরকে  বলে দেবে কে?
কতটা স্বচ্ছতা রাখলে চোঁখের মত তুমি আমি 
কে বলতে পরে ?
কতটা বিশ্বাস করলে কক্ষনো বিশ্বাস ভাঙবে না 
কে বলে দেবে ?
কতটা নতজানু হলে ভালবাসা জড়িয়ে থাকে 
সমস্ত বুনন জুড়ে কে বলে দেবে ?
.....হেরে যায় প্রশ্ন প্লাস্টিকের সম্পর্ক কাঁচ বয়ামে
সাজানো ইমান ,
বাকি তো দফন মুখোশের আড়ালে....🖤

#সই (ইমান দফন)


বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

মহোৎসব

কান্না মুছে ফেলো এবার ...
তোমায় বলছি অপেক্ষা,
 হ্যাঁ তোমাকেও বলছি অনন্তকাল,
পিঠে পেরেক গেঁথে গেলেও
পাখির গানা কিংবা উৎসবের উজ্জাপণ 
যেন না থামে।
আমি হাতে রাখা গোলাপ কে শুকিয়ে 
যেতে দিই নি অনন্ত যুগ পরেও,
বেচেঁ থাকাটা তো আসলে মহোৎসব তাই না.....♥️
#সই(মহোৎসব)




বুধবার, ৬ আগস্ট, ২০২৫

খবর

পথ হারানোর ভেতর রাখছো কিছু দাবি 
বেঠিক গুলো সাজিয়ে নিয়ে বলছো বাঁচবি নাকি,
নিয়মের ভেতর উপহার রেখে বলছো এটাই নিয়ম
খুঁটিয়ে দেখা স্বভাব তো এখন আমার নিয়ম।
বলছো বটে শুধরে নেবো ,
সময় নাকি ফিরিয়ে দেবে,
বলছো বটে ভুল হবে না 
ভুলের মত হয়তো খানিক ..
এবার কিন্তু নয় অভিমান
নজর আছে খবরও আছে 
মনে রেখো আকাশে উড়ছে কিন্তু যুদ্ধ বিমান...♥️
#সই( খবর)






মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

অপেক্ষা

অপেক্ষা করি সে প্রেমের 
যে প্রেমে হৃদয় অসম্ভব তীব্র যন্ত্রণা পেতে চাইবে,
অপেক্ষা করি সে রোদ্দুরের যে রোদ্দুরে শরীরে সমস্ত জল শুকিয়ে ফেলে হাহাকারে ফেঁটে যেতে পারে,
অপেক্ষা করি সেই অসম্ভব বৃষ্টির যার বেনো জলের প্লাবনে ঠিকানার বাইরে চিহ্ন হীন  করবে আমাকে ,
অপেক্ষা করি হাড়ের ভেতর ঢুকে যাওয়া হাড় হিম করা শীতকালের যে শীত আমার ধমনীর প্রবাহকে আমার অজান্তে  অসম্ভব  শান্ত স্থির করে দেবো.
অপেক্ষা করি সে অপেক্ষার   যখন দস্যুর পাপ ধুয়ে ফেলে তুমি বাল্মীকি রূপে  জন্ম নেবে,
....আমার নিবিড় প্রেমের ভেতর এমন অনেক প্রেম অপেক্ষায় হয়তো বৃদ্ধ হচ্ছে আমারই সাথে 
তবু সে অপেক্ষার ছায়ায় আমি অপেক্ষা করি এমন তীব্র দ্রোহ আর দহনের ......🔥
#সই (অপেক্ষা)

সই(১৮১)

সম্পর্কে আদর্শ কিংবা 
আদর্শ সম্পর্ক বলে কিছু হয়না 
আদর্শ শুধু নিজের সাথে রাখলেই
জীবনের  সাথে সম্পর্ক গুলো সুন্দর হয়ে যায়
সব তো সেই স্বচ্ছ আয়নাটার কামাল....♥️
#সই

সোমবার, ৪ আগস্ট, ২০২৫

প্রশ্ন

তোমায় কখনো কি স্মৃতি কুরে কুরে খায়?
স্পর্শ, শব্দ,হাসি, চোঁখের জল, তুবড়ি আলো
তুমি কি কখনও এসব স্মৃতির কাছে একটা অসম্ভব ব্যারিকেড চাও সময়ের কাছে বসে ?
তোমায় কি কক্ষনো কোনো প্রেম তীব্র দহনে পুড়িয়েছে ?
ভালোবাসতে বাসতে ভীষণ রকম একলা হয়েছো কক্ষনো?
ঘুমহীন রাতে একটা মুখ অনেক প্রশ্ন নিয়ে সিলিংয়ে ভেসে বেরিয়েছে ?
শব্দের বন্ধনী তে কখনো তুমি ক্ষমার কাঠ গড়ায় দাঁড় করিয়েছ নিজেকে?
যদি এগুলোর একটাও তোমার সাথে না হয় 
ধরে নিতে হবে তুমি মানুষ , ঈশ্বর কিংবা শয়তান কোনটাই হয়ে উঠতে পারোনি আজও....🖤
#সই ( প্রশ্ন)





সই (১৮০)

গড়িয়ে সময় আবিস্কার ফুরোয় 
 সম্পর্কের সমীকরণ বদলে যায়
কখনো আশ্রয়  কখনো আশ্রয় হীন  
 চেনা মুখ অচেনা হয়েই যায়....💙
#সই

সই(১৭৯))

সে কাঁধে মাথা রাখলেই সারা বেলা গোলাপী আলোয় 
আলোকময় 
ঘড়ির কাঁটায় দৌড়ানো সময় শান্ত হয়ে মুহূর্ত দাঁড়ায় 
সে এক মহেন্দ্র মুহুর্তে জীবন উৎসবময় হয়ে যায়....💕
#সই

ফেরা

নিজের কাছে ফিরতেই হয় 
ফেরাটা তো সত্যি দৌড়ানো শেষে
 ছুঁয়ে দেখা ফুরোলে ক্লান্ত পথ গিয়ে
  পুরোনো ঠিকানায় মেশে ....🫂
#সই (ফেরা)


রবিবার, ৩ আগস্ট, ২০২৫

রঙ

তুলির টানে তার রঙ 
চুপিসারে যেন একতারার গান
না ফেরায় কথা দিয়ে 
ফেরা তো এক নতুন ভোর।

জমে থাকা রঙে 
আছো সংগোপনে 
মনে পরে না ...যে থেকে যায় মনে,,

গহিনে ঘুমাও 
আলোর থেকে বহু দূর সে ঠিকানা
সময়ের ফাটল তবু আলো হেঁটে যায় সেখানে।

ক্যানভাসে গল্প হাসি 
আমিও কিছুটা বাঁচি 
তুমি আমারই আমারই নাম গাও
তোমার সুরের নিশানে আমকেও পথ দাও.....♥️

#সই (রঙ)




সীমা

ঘরের ভেতর ঘরের ছাদ হাঁটছে ছাদ আকাশ মুখী
বিপদজনক পুঁজির ঝুলি বাড়ছে খরচ বিপদমুখী 
  প্রেম পুরোনো ...চিঠি গুলো পুড়ছে তবু ক্ষইছে না
বুকের ভেতর ধুপ জ্বেলেছি তোমায় কোথাও পাচ্ছি  না .....💕
#সই (সীমা)



শনিবার, ২ আগস্ট, ২০২৫

চিৎকার ২

যোগাযোগ বিহীন কোনো রাস্তায় শব্দেরা হাহাকারে আলুথালু ছড়িয়ে
আমি ছাদ বারান্দাযর রোদ্দুরে শুকিয়ে নিচ্ছি ক্ষত ধুয়ে ফেলা হৃদয়।
বেলা ফুরোবে বয়সের ঘরে টেবিল কিংবা এদিক ওদিক ছড়িয়ে শ্বাস প্রশ্বাসকে এগিয়ে  নেবার নানান রকমের ওষুধ।

দাগ সে তো মুছে নিতে হয় চৌকাঠ থেকে বেরিয়ে যাবার আগে 
সম্বল ঠিকঠাক গুছিয়ে নেওয়া শিখে নিতে না পারলে 
মাঝির কাছে বিদ্যে বোঝাই বাবু মশাই ...
আজকের কবিতা কালকের খবর , হয়তো  লেখার খাতায় আজ শেষের পৃষ্ঠা....
তবুও জীবন বেচেঁ থাকে জীবনের তাগিদে 
ভাঙ্গা অস্কারে  না লেখা নামের মতই  সব স্তব্ধতার ভেতর এক অসম্ভব চিৎকার মাথা ঠুকে যায় ,
সব চিৎকার কান ছুঁয়ে যায় না .....

#সই(চিৎকার ২)

বিশ্বাস

সেলফোন মোড়া থাকে প্রিয় রিংটোন 
আবেগের দিন গেছে  হারিয়েছে মন,
ভয় পাওয়া দফতরে আলো থাকে চোঁখ বুঝে
সময়কে সাক্ষী রেখে সূর্যকে ঠিক  নেবো খুঁজে 
লুটে নেওয়া শহরেও  ভালোবাসা জুটে যায় গলি পথে
সাঁতারে নবীশ হলেও তীর খুঁজে নেবো ঠিকই কোনমতে...💙
#সই(বিশ্বাস)



সই (১৭৮)

কখনো ক্ষমা কখনো  দূরে আরো দূরে সরে যাওয়া
মৃত্যুর রং অনেক ...কিংবা সব মৃত্যু দেখা যায় না ।
উৎসবে থাকে বিসর্জন চিরন্তন কিছুই হয়না ....🍁
#সই

আর্ট অফ লিভিং

যন্ত্রণা আর্কাইভ করা একটা আর্ট
চিৎকারটুকুর গলা চেপে বোবা হওয়া একটা আর্ট
তোমার জন্য কষ্ট পেলেও আর কখনও তোমার দিকে ফিরে না তাকানো শিখে ফেলাও তো আর্ট 
আর্ট অফ লেট ইট গো ....
নিয়মের অতলান্তে সিঁড়ি বেয়ে নামতে নামতে নিজের 
অনন্ত গভীর ছুঁয়ে ফেলা আর্ট 
আসলে বেচেঁ থাকে কে উৎসব করে নেওয়া একটা আর্ট
.....বাকি গুলো স্রেফ ছায়া সাথে সাথে থেকে যায় চিতায় পোড়ার আগে পর্যন্ত জন্ম দুয়ারের পর থেকে.....💙

#সই (আর্ট অফ লিভিং)

মেঘ নাকি বেনো জল

বুকের ভেতর ছলাৎ ছল 
মেঘ নাকি বেনো জল...
লোভের ভেতর দাঁড়াও তুমি
মুখোশের কান্না শুনি।

ব্যাস্ত সময় ব্যাস্ত যাপন
প্রেমে থাকা দিনগুলোতে
 আমরাও তো ভীষণ আপন
ছলাৎ ছল বুকের ভেতর
 যুদ্ধ বিমান মাথার ওপর
ঠোঁটের ওপর হলেও ঠোঁট 
হাতের ওপর নয়তো হাত,
শব্দ ভেঙে আড়াল করা কান্না 
জানে আসলে তো ব্যর্থতা ,
এক সমূদ্র জলের কাছে 
দাঁড়িয়ে কি তৃষ্ণা মেটে
বুকের ভেতর ছলাৎ ছল 
মেঘ নাকি বেনো জল....?🌊

#সই(মেঘ নাকি বেনো জল)

কোলাজ ২

ভোরের দিকে ঘুমিয়ে পড়া রাত যেখানে ফুরায় 
খুড়োর কলে রোজনামচা তোমার আমার বাঁচায়,
জীবন খোঁজে প্রত্নতত্ত্ব সময়ের দফন তার নাম
কেউ কেউ সে  মৃত সময় কে ইতিহাস দেয় নাম
চায়ের কাপে চুমুক দিয়ে ভাবছো জমা খরচ ঠিক কতটা
দিন ফুরালে মিলেই যাবে হিসেবের খাতাটা,
ততক্ষণ নেই পরোয়া নিয়মের সাথে  থাকনা কিছু অনিয়ম,
ঘটে যাক ঘটনার সাথে দু চারটে দুর্ঘটনা 
ফেরার পথে নিয়ন বাতি, স্বর্গ দুয়ার , খুঁটে নেওয়া উৎসবও
থাক...
রাজাও থাক নীতিও থাক ....
লক্ষ্মীপেঁচা যাক উড়ে যাক ,
সেই তো তুমি সেই তো আমি 
একঘেঁয়ে সহবাসে দুজনেই বিচ্ছিরি ঘামি,
এখন দুজন দুজনের কাছে তেমন করে নয়কো দামি
এসো এবার অন্য  দেশে আলাদা ঘর বাঁধি....🖤
#সই(কোলাজ২)









শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

আসলে

নীরব সন্ত্রাসের ভেতর দিয়ে  হেঁটে গিয়ে দেখো 
কতটা যন্ত্রণা চোখ কান দিয়ে গড়িয়ে যায় অথচ বুক ছুঁয়ে ফেলতে পারে না ।
মানুষ বাঁচে কি শুধু খিদে মেটানোর জন্য ?
শুধু তাকে কয়েকটা মানুষ চিনবে তার জন্য ?
শুধু রোজ নিজের কাছে নিজেকে চরম মিথ্যে প্রমাণ করার জন্য ?
তাই হয়তো কখনো কখনো সময় শাস্তি দেয় ক্ষমা হীন হয়ে,
না ফেরার পথ মানুষ নিজেই আঁকে রং তুলি দিয়ে স্পষ্ট করে
তোলে  দায়িত্বের সাথে আর তারপর .....

একলা ঘর চার দেওয়াল যেন মৃত্যু পুরী 
সম্পর্ক হীন বেচেঁ থাকা আর প্লাস্টিকের সম্পর্কে তফাৎ তো নেই...বরং আগের টা শ্রেয় ।
তথাগত শুধু ভেতরে নয় নিজেকে স্বয়ংভূ করে স্নান সারার সময় তো এসেছে মান্যবর .....
মনের ঘরে বৃষ্টির পরে জং তো লাগেই 
সময়ের জুলফি তে সাদা রং 
এসব কিছু চোখের দায়রায় আসার আগেই ভেতরের ক্ষয় ক্ষত
সবটাই  না-সারা অসুখের মত জাপটে ধরে ,
আলোর পথে হাঁটতে গিয়ে তাই অনেক সময় ঝলসে পুড়ে শেষ হতেও পারে ....।

আয়নায় নিষ্ঠা যেন নিজের ইবাদত সেটুকুই 
তো আসল আলো ...
মঞ্চ, আলো ,হাততালি ,চেনাজানা, উপন্যাস ,কেউ তো মৃত্যু সাথী নয় হয়তো বা সেই সিগন্যালে দাঁড়ানো সময় ,
নিজের ভেতরের আয়নায় রোজ দাঁড়ায় যে মানুষটা দেখে নে মনের শরীর সে নিজের ঈশ্বর নিজেই 
তাই কিছু কিছু বেচেঁ থাকা আসলে নীরব সন্ত্রাসের ভেতর হেঁটে যাওয়ার মতই ......🍁

#সই (আসলে)