তোমার ভেতর অবাধে আজ হেঁটে
বেড়াতে পারি
তোমার কবিতা কিংবা উপন্যাসের সাথে
তোমায় মিলিয়ে নিচ্ছি
সাথে থাকার মুহুর্তে পারিজাত আলোর আলেখ্য
জড়িয়ে নিচ্ছি তোমার ভেতর বাইরে থেকে।
আমার সমস্ত একাকার হচ্ছে তোমার তোমাতে।
যে সব হারানো মূহুর্ত আজ আর নেই... ফিরবে না
আজ সে সব না থাকায় অনেকটা
বেশি থেকে যাওয়া বেচেঁ আছে
আর এই বেচেঁ থাকায় এক অচেনা তুমি আমি আর আমাদের সংসার সেলাই কলে সময় জুড়ে নিচ্ছে রোজ রোজ,
তোমার ভেতর আজ তাই অবাধে
আমি হেঁটে যেতে পারি সমসময়...🍁
#সই ( তোমার ভেতর)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন