পুড়তেই তো চেয়েছি আমরা
ব্যর্থতা খুঁড়ে আগুন নিয়েছি খুঁজে যারা
চির ধরে যাওয়া পাঁজরে ফাঁকে ফাঁকে
ক্ষত দের চিরকুট গুঁজে রাখা থাকে,,
নতুন নগরে অজানা দফতরে
ধুলো পরা ফাইলে মুখ গুঁজে রাখা
আছে সেই একই রকম গল্পের রাফতার...
চিন চিনে মনে ব্যথা গিলে নেওয়া যন্ত্রণা
জানা নেই ভুলে যাওয়ার স্মৃতি হারানোর মন্ত্রটা
পুড়ে যাওয়া গল্পেরাও ফিরে আসে বার বার
স্মৃতি বলো যাকে নাম তার গুগুলের করবার....🔥
#সই( হরেক রকম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন