যে প্রেমে হৃদয় অসম্ভব তীব্র যন্ত্রণা পেতে চাইবে,
অপেক্ষা করি সে রোদ্দুরের যে রোদ্দুরে শরীরে সমস্ত জল শুকিয়ে ফেলে হাহাকারে ফেঁটে যেতে পারে,
অপেক্ষা করি সেই অসম্ভব বৃষ্টির যার বেনো জলের প্লাবনে ঠিকানার বাইরে চিহ্ন হীন করবে আমাকে ,
অপেক্ষা করি হাড়ের ভেতর ঢুকে যাওয়া হাড় হিম করা শীতকালের যে শীত আমার ধমনীর প্রবাহকে আমার অজান্তে অসম্ভব শান্ত স্থির করে দেবো.
অপেক্ষা করি সে অপেক্ষার যখন দস্যুর পাপ ধুয়ে ফেলে তুমি বাল্মীকি রূপে জন্ম নেবে,
....আমার নিবিড় প্রেমের ভেতর এমন অনেক প্রেম অপেক্ষায় হয়তো বৃদ্ধ হচ্ছে আমারই সাথে
তবু সে অপেক্ষার ছায়ায় আমি অপেক্ষা করি এমন তীব্র দ্রোহ আর দহনের ......🔥
#সই (অপেক্ষা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন