বেহিসেবী শহর মানছে না
অংকের নিয়ম
আবহাওয়া করছে খেলা
কারচুপি ছাদের কার্নিশে মেলা
শহর জুড়ে বৃষ্টি বেলা ভেজা মন
মেঘেদের খামখেয়ালীপনায়
কেউ কি খুঁজছে কারো আপন
আসলে
হৃদয়ের অপেরা হাউসে
প্রযুক্তি করছে খেলা
মুঠোয় সাজানো খেলা ঘর
আমরা সবাই তো নিজের ঘরেই
ভীষণ রকম পর...♥️
#সই (বেহিসেব)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন