ঠিক ভালবাসা নয় কিংবা নয় প্রেম
কিংবা মোহ ঠিক এসব কিছুই নয়
তবু এদের আদলে রাস্তায় ,ফেরী ঘাটে ,
পার্কে, কখনো রেশনের লাইনে খানিকটা চেনা
খানিকটা চিনতে ইচ্ছে করার এক আদল,
মিশে থাকা ভিড়ে একটু অন্য রঙের
হাজারো পাখিদের মাঝে একটু আলাদা সে,
একই রকম মেঘেদের সাথে মিশে থাকা
তবু আকাশ যেন একটু আলাদা করে চিনিয়ে দেয়।
ঠিক ভালবাসা নয়....
তবুও যেন হুবহু সেই একান্ত চাওয়া ভালবাসাটুকু
পরিণতি নেই নেই কোনো দাবিদাবা...
তাই তো সে নবীন চারা গাছের মত সবুজ চিরকাল
আজন্ম বুকের ভেতর সহজ অথচ দুর্বোধ্য ....❤️
#সই(চেনা আদলে )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন