সময়ের বুকে রং তুলি দিয়ে নিজের মত এক খানা ছবি আঁকি রোজ
সকালের আলোয় দেখি নাকে লাল বল পরে থাকা এক মুখোশ আমার ক্যানভাসে হাসছে,
মন খারাপ হলে এখন আর কান্না পায় না সুইচ অফ করে অন্য ঘরে চলে যেতে পারি ইচ্ছে মত ,,
অক্ষরেখায় পাওয়া না পাওয়া আমার সাথে হাতে হাত রেখে হেঁটে যায় রোজ সকাল থেকে রাত আবার রাতের পরে সকালতক,
আমি চাঁদের আলোয় নিজেকে শীতল করে নিতে নিতে জন্ম মৃত্যু পেরিয়ে এক সময় তোমায় অতিক্রম করে ফেলেছি ,
শোকের ভেতর চিৎকার কান্না প্রেম সব লুকিয়ে মাটির ভেতর তলিয়ে যেতে ভালই লাগে ।
একদিন মূক্তির আকাশে তুমিও চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে দেখো
বুঝবে আকাশটা একই শুধু মেঘেরা চরিত্র বদল করে নেয় নাটকের মঞ্চে নাটকের স্বার্থে...♥️
#সই(নাটকের ভূমিকায়)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন