রবিবার, ১০ আগস্ট, ২০২৫

ভালো - বাসা

তোমার আলোক সজ্জিত মঞ্চের প্রেমে আমি নেই
 চাঁদের আলো ,কিংবা নিয়ন বাতির আলোই আমার
পছন্দ... হ্যাঁ সূর্য আমার ভালো লাগে ভালোলাগে সূর্যর 
দাবদাহ তবু ওই মঞ্চের আলোয় আমি সাবলীল নই...
ওই ন্যাকা ন্যাকা অসুস্থতায় মাখামাখি প্রেম আমার ভালো
লাগে না।
অথচ ভেবে  দেখেছো আমাকেই তুমি  বড্ড বেশি ভালোবাসো 
হয়তো তোমার নিজেকে ভালোবাসার থেকে সামান্য কম
সে ভালবাসা তবুও আমাকেই তুমি লুকিয়ে  রাখোলুকিয়ে 
দেখো আমার যন্ত্রণা ,আমার যাপন , আমার রোজকার আমিকে....আমাকেই তুমি আসলে বড্ড বেশি রকম ভালোবাসতে চেয়েছো সারাক্ষণ।
সে ভাল-বাসায় আমাদের একান্নবর্তী সংসার 
সে ভালো - বাসায় শব্দের তোলপাড় নালিশ আর সোহাগ
সে ভালো - বাসায় পিঠ ফিরে ঘুমোনো রাত্রিতে আমরা একসাথে সহবাস সারি।
কোনো কিছুর তুলনায় রেখো না আমাদের ভালবাসা
কারণ তোমার আলোক সজ্জিত হাততালি দেওয়া মঞ্চের প্রেমে কোথাও কক্ষনো আমি ছিলাম না নেই থাকবো না ,
তবু মনে রেখো আমাকেই তুমি বড্ড বেশি ভালোবাসো....💕

#সই( ভালো - বাসা)




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন