একটাই মানচিত্র, একটাই দেশ ,
একটাই ঘর ,...আর একটাই তুমি
এই দেশ, মানচিত্র ,ঘর ,তুমি এসবের ভেতর
ঠিক কতটা চাওয়া থাকে বলোতো ?
মাটির ভেতর দফন কিংবা বুক গরাদে
আটকে থাকা ইচ্ছে গুলো সবসময় কি
পাওনা আকাশ টুকু পায়?
একলা ঘর একলা অন্ধকার অপেক্ষাহীন
দরজা ঠিক কতটা মোচড়ানো কান্না জমায় কখনো
হিসেব রেখেছো?
আমি চোখের জলে অনন্ত সমুদ্র দেখেছি
সে সমুদ্রে ইচ্ছা আর না পাওয়ায় জাহাজ ডুবি দেখেছি,,
দেখার চোখ যখন অন্ধকারে বন্দী তখন আকাশকে
মরতে দেখেছি অসম্ভব আত্মগ্লানি নিয়ে।
বুক পকেটে ভালবাসা লুকিয়ে রেখে প্রেমিক কে
বিকিয়ে যেতে দেখেছি ....দেখেছি ভালোবাসাময়
ছবিতে ভরা পরিজাতের ছবি-ঘরে প্রিয় স্পর্শ গুলো
জাস্ট অবহেলায় ফিকে হতে হতে চিহ্নহীন হয়ে যেতে।
এমন অনেক বিপ্লব মানচিত্র থেকে দেশ দেশ থেকে ঘর
ঘর থেকে তুমি বা তোমার মত নাগরিক ভিড়ে মিশে আছে ,
সাহস মরে গেছে আগুন জ্বালাবার দেশলাই ভিজে গেছে
তুমি কি জানো এই মানচিত্র, দেশ, ঘর ,তুমি আর কখনও
শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে পারবে কিনা .…..?
একটা উত্তরের আশায় এমন হাজারো প্রশ্ন ঘুম হীন রাতকে
প্রশ্রয় দেবে এটুকু জেনে রেখো .....🔥
#সই (প্রশ্ন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন