শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

আসলে

নীরব সন্ত্রাসের ভেতর দিয়ে  হেঁটে গিয়ে দেখো 
কতটা যন্ত্রণা চোখ কান দিয়ে গড়িয়ে যায় অথচ বুক ছুঁয়ে ফেলতে পারে না ।
মানুষ বাঁচে কি শুধু খিদে মেটানোর জন্য ?
শুধু তাকে কয়েকটা মানুষ চিনবে তার জন্য ?
শুধু রোজ নিজের কাছে নিজেকে চরম মিথ্যে প্রমাণ করার জন্য ?
তাই হয়তো কখনো কখনো সময় শাস্তি দেয় ক্ষমা হীন হয়ে,
না ফেরার পথ মানুষ নিজেই আঁকে রং তুলি দিয়ে স্পষ্ট করে
তোলে  দায়িত্বের সাথে আর তারপর .....

একলা ঘর চার দেওয়াল যেন মৃত্যু পুরী 
সম্পর্ক হীন বেচেঁ থাকা আর প্লাস্টিকের সম্পর্কে তফাৎ তো নেই...বরং আগের টা শ্রেয় ।
তথাগত শুধু ভেতরে নয় নিজেকে স্বয়ংভূ করে স্নান সারার সময় তো এসেছে মান্যবর .....
মনের ঘরে বৃষ্টির পরে জং তো লাগেই 
সময়ের জুলফি তে সাদা রং 
এসব কিছু চোখের দায়রায় আসার আগেই ভেতরের ক্ষয় ক্ষত
সবটাই  না-সারা অসুখের মত জাপটে ধরে ,
আলোর পথে হাঁটতে গিয়ে তাই অনেক সময় ঝলসে পুড়ে শেষ হতেও পারে ....।

আয়নায় নিষ্ঠা যেন নিজের ইবাদত সেটুকুই 
তো আসল আলো ...
মঞ্চ, আলো ,হাততালি ,চেনাজানা, উপন্যাস ,কেউ তো মৃত্যু সাথী নয় হয়তো বা সেই সিগন্যালে দাঁড়ানো সময় ,
নিজের ভেতরের আয়নায় রোজ দাঁড়ায় যে মানুষটা দেখে নে মনের শরীর সে নিজের ঈশ্বর নিজেই 
তাই কিছু কিছু বেচেঁ থাকা আসলে নীরব সন্ত্রাসের ভেতর হেঁটে যাওয়ার মতই ......🍁

#সই (আসলে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন