মাটির বুকে মাথা রেখে তোমার অস্তিত্ব শুনতে চাইছি,
মন-শরীর ভর না পেলে পালক দেহ আকাশ পেরিয়ে যায়
কোনো জানান না দিয়ে ,,
শূন্য যেন বড্ড হালকা করে দিয়ে মাটির থেকে নদীর থেকে সরিয়ে
নিয়ে কেমন এক অনন্ত প্রবাহের দিকে ঠেলে দিচ্ছে আজকাল ,,
তুমি মন-শরীরকে ভারী করে রাখো।
সুখ আর অসুখের মাঝে সফরটা চিরকাল মানুষের অচেনা এক্কেবারে আউট অফ বক্স,
আলো আর অন্ধকারের মাঝের সফরটাও এক্কেবারে একরকম , যেমনটা জন্ম আর মৃত্যুর মাঝে একটা না জানা পথের অস্তিত্ব আছে অথচ কোত্থাও কিচ্ছুটি নেই... অনন্তের মধ্যে
শূন্যতার মত সত্যি ...যা স্পর্শ করার উপায় নেই তবু থেকে যাওয়াটাও মিথ্যে নয়।
মন-শরীরে একটা ভর এর প্রয়োজন হয় তাই ,
মাটির বুকে কান পেতে ...আছি আর নেই এর অনুভূতিটাই
বেচেঁ থাকার সাক্ষর,
মন শরীরের ওপর ভারী হয়ে থাকো
পালক আর শূন্যতার সঙ্গম জীবন থেকে বোধ সরিয়ে নেয় যে।
#সই ( মন শরীর)