রাত প্রদীপের আলো আঁধারিতে
পালক হালকা সুবাসের মত ভালবাসা মাখা মুহূর্ত গুলো
মনের দেওয়াল জুড়ে আতরের গল্প আঁকছে,
লাজুক রামধনু আলোর নহবত রেস রেখে যায়
জড়িয়ে রাখা আদরের মতোই ,
ঠোঁটের কোলাজে রঙিন হয় উৎসবের উজ্জাপন ,,
সব কথা কবিতায় বাসা বাঁধে না ...
কিছু কথা মন দেখে, মন ছুঁয়ে রাখে স্পর্শের সোহাগে ।
নরম ওম লুকিয়ে রাখি আগামী শীত সময়ের জন্য
একটা কাঁচ বারান্দায় এমন অনেক কবিতা আদরের
ভূমিকায় ক্যানভাস ছুঁয়ে যায় সারা বেলায়,,,
.....তুমি দেখো এ ভালবাসার কবিতার মত ,
আমি দেখি মেয়েটা আনমনে রং তুলি ক্যানভাসে মগ্ন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন