পারদর্শী মুগ্ধতায় ভরে থাকে সমস্ত আকাশ,,
সংসারের ভাঙা ভাষার দাগে শৌখিন আলোর
বিচ্ছুরণ তাসের দেশ আঁকে নিপুণতা সাথে।
বুনো গন্ধরা হারিয়ে যায় কন্টিনেন্টাল এর ম
ম উগ্রতা,, অন্তরে জমে থাকা ক্ষয় সূর্যছায়ার
আড়ালে লুকিয়ে যায়।
দিগন্তরেখা কাছাকাছি চলে আসা সম্পর্ক কে
সেলাইকলে অজস্রবার জুঁড়ে নেওয়া স্বভাব,,
আলাদা আলাদা সুতোদের রঙ চিহ্নিত করা
আজ আর সম্ভব হয় না।
নিয়ম মেনে রোজ সেলাইকলে বসতে বসতে
মর্চে রঙা অসুখরা সেতুগ্রন্থি তে বাসা বেধেছে,,
এভাবে শর্ত ভেঙে দিতে দিতে পারদর্শী সময়
আজ নক্ষত্ররা আলোর অক্ষরদের সাথে শব্দজব্দ
খেলায় জিতে যায় রোজ রোজ।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮
যাপনীয় শৌখিনতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন